সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, সুব্রতর কেন্দ্রে কার উপর আস্থা

সুব্রত সাহার মৃত্যুর ২০ দিনের মাথায় সাগরদিঘিতে উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারপর থেকেই জল্পনায় ভাসতে থাকে অনেক নাম।

মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে এই আসনটিতে উপনির্বাচন হচ্ছে। এই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী করা হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। অনেকেরই নাম নিয়ে জল্পনা চলছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে স্থানীয় নেতৃত্বেই আস্থা রাখল তৃণমূল।

অভিজিৎ নয় দেবাশিসে আস্থা তৃণমূলের

অভিজিৎ নয় দেবাশিসে আস্থা তৃণমূলের

সাগরদিঘি উপনির্বাচনে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন শাসক দলের, কয়েকদিন ধরেই এই জল্পনা চলছিল। এছাড়া আরও কয়েজনের নাম শোনা যাচ্ছিল। সুব্রত সাহার বাড়ির কাউকে প্রার্থী করা হতে পারে এমনটাও জল্পনা চলছিল। তবে শেষমেশ দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখল তৃণমূল।

ব্লক সভাপতিকেই প্রার্থী করল তৃণমূল

ব্লক সভাপতিকেই প্রার্থী করল তৃণমূল

দেবাশিস বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের সভাপতি। সাগরদিঘির বাইরের কোনও নেতা বা নেত্রীকে প্রার্থী না করে এক্ষেত্রে ব্লক সভাপতিকেই বেছে নেওয়া হল তৃণমূলের প্রার্থীপদে। এখন দেখার তাঁর বিরুদ্ধে কংগ্রেস, সিপিএম বা বিজেপি থেকে কাকে প্রার্থী করা হয়।

শেষ ল্যাপে মাত দিলেন দেবাশিস

শেষ ল্যাপে মাত দিলেন দেবাশিস

সুব্রত সাহার মৃত্যুর ২০ দিনের মাথায় সাগরদিঘিতে উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারপর থেকেই জল্পনায় ভাসতে থাকে অনেক নাম। কে হবেন তৃণমূলের প্রার্থী, সেই লড়াইয়ে এগিয়ে ছিলেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু একেবারে শেষ ল্যাপে তাঁকে টপকে প্রার্থী হলেন ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

মন্ত্রী সুব্রত সাহা প্রয়াণে শূন্য সাগরদিঘি

মন্ত্রী সুব্রত সাহা প্রয়াণে শূন্য সাগরদিঘি

সাগরদিঘি কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তারই জেরে আসনটি শূন্য হয়ে পড়ে। এই কেন্দ্রে উপনির্বাচনও তড়িঘড়ি ঘোষণা করে দেন নির্বাচন কমিশন। অথচ মানিকতলায় ১১ মাস বিধায়ক নেই। সেই কেন্দ্রে কেন নির্বাচন ঘোষণা হল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

টানা তিন বার বিধায়ক হন সুব্রত সাহা

টানা তিন বার বিধায়ক হন সুব্রত সাহা

আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। মুর্শিদাবাদের এই কেন্দ্রটি বরাবরই তৃণমূলের শক্তঘাঁটি। টানা তিন বার এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সুব্রত সাহা। ফলে সকলের নজর ছিল এই কেন্দ্রে তৃণমূল এবার কাকে প্রার্থী করে।

তৃণমূলই সবার আগে প্রার্থী ঘোষণা করল

তৃণমূলই সবার আগে প্রার্থী ঘোষণা করল

প্রা্ক্তন রাষ্ট্রপতি-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী হলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সাগরিদিঘির বাইরের কোনও নেতৃত্বকে এই কেন্দ্রে প্রা্র্থী না করে ব্লক সভাপতিকেই বেছে নেওয়া হল। তৃণমূলই সবার আগে প্রার্থী ঘোষণা করে দিল এই কেন্দ্রে।

কংগ্রেসের প্রার্থী হিসেবে কে এগিয়ে

কংগ্রেসের প্রার্থী হিসেবে কে এগিয়ে

এখন কংগ্রেস, সিপিএম এবং বিজেপি কাকে প্রার্থী করে তা নিয়ে জল্পনা চলছে। কংগ্রেসের টিকিটে জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামান বাপ্পার নাম আলোচয়ান উঠে আসছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তিনিই প্রার্থী হয়েছিলেন। তবে তাঁর পাশাপাশি উঠে আসছে জেলা কংগ্রেসের সম্পাদক আমিনুল ইসলামের নামও। তিনিও একবার এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+