ইসলামের জন্য যুদ্ধ! মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে ধৃতদের অপর হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘিরে উদ্বেগ

মুর্শিদাবাদ থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে ধৃত ছয়জনকে এদিন নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। অন্যদিকে কেরলের এর্নাকুলাম থেকে ধৃত ৩ জনকেও এদিনই নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। রাজ্য থেকে ধৃত ৬ জনকে জেরা করে চাঞ্চল

মুর্শিদাবাদ থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে ধৃত ছয়জনকে এদিন নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। অন্যদিকে কেরলের এর্নাকুলাম থেকে ধৃত ৩ জনকেও এদিনই নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। রাজ্য থেকে ধৃত ৬ জনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আরও সদস্যের নাম এনআইএ তদন্তকারী হাতে এসেছে।

এনআইএ তদন্তে আরও হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিশ

এনআইএ তদন্তে আরও হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিশ

মুর্শিদাবাদ থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ পাওয়া গিয়েছে। প্রথমে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি ছিল, সেখানে ২২ জন সদস্য ছিল। তবে এনআইএ-র হাতে ধরা পড়ার আগে হোয়াটসঅ্যাপের পুরো কথোপকথন মুছে দেওয়া হয়েছিল।

ইসলামের জন্য যুদ্ধ

ইসলামের জন্য যুদ্ধ

সূত্রের খবর অনুযায়ী, ধৃতরা অপর যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিল, তার নাম কিতল ফর ইসলাম। কিতল শব্দটি আরবি। যার অর্থ হল যুদ্ধ। আর পুরো গ্রুপটির বাংলা করলে দাঁড়ায় ইসলামের জন্য যুদ্ধ।

আরও জেলা, আরও সদস্য

আরও জেলা, আরও সদস্য

এই গ্রুপটি থেকে আরও সদস্যের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি এনআইএ-র। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা ছাড়াও আরও জেলার নাম জেরা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাওয়া গিয়েছে।

 বড় ইসলামিক রাষ্ট্র গঠনের টার্গেট

বড় ইসলামিক রাষ্ট্র গঠনের টার্গেট

শনিবার মুর্শিদাবাদ এবং এর্নাকুলাম থেকে নয়জনকে গ্রেফতারের পর জানা গিয়েছিল, দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতার ছক করেছিল আল কায়েদার ভারতীয় উপ মহাদেশ শাখা। যার পোশাকি নাম হল অল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ভারত ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমারকে একসঙ্গে করে ইসলামিক রাষ্ট্র গঠনের টার্গেটে রয়েছে আল কায়েদা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+