Terror Suspect: আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাতে গ্রেফতার বাংলার তিন যুবক! বিশ্বাস করতে পারছে না পরিবার
Al Qaeda Terror Suspect: আল কায়দা জঙ্গি সন্দেহে বিজেপি শাসিত রাজ্য গুজরাতে গ্রেফতার বাংলার তিন যুবক। ধৃতদের মধ্যে দুজন বর্ধমান এবং একজন তারকেশ্বরের বাসিন্দা বলে খবর। ইতিমধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। তদন্তের সুত্র ধরে বাংলাতেও আসতে পারেন গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা।
জানা যাচ্ছে, রাজকোটের সোনিবাজার থেকে তিনজনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃত বাংলার তিন যুবকই আল কায়দার ( Al Qaeda ) সক্রিয় সদস্য।

যদিও ধৃতদের দফায় দফায় জেরা করা হচ্ছে। ধৃতদের জেরা করে আর বেশ কয়েকজনের খোঁজ সে রাজ্যের এসটিএস চালাচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ইতিমধ্যে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার ঘোলা এলাকায় শুকুর আলী শেখের বাড়িতে এই খবর পৌঁছেছে! ছেলে যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তা ভাবতেই পারছেন না পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার শুকুর আলির বাড়িতে পৌছয় ওয়ান ইন্ডিয়া বাংলা। বাড়িতে তাঁর মা-বাবা দুজনই রয়েছে। তাদের দাবি, ছেলে কোনও রকম ভাবেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে পারে না। গত বছর কালী পূজার সময় বাড়ি থেকে সে রাজকোটের উদ্দেশ্যে কাজের জন্য গিয়েছিল, তারপর আর সেখান থেকে বাড়ি ফেরেনি। তবে সেখানে যাওয়ার পর সে ধর্ম ও নমাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতো বলে জানিয়েছে তার বাবা।
তবে বিভিন্ন ধরনের যুদ্ধ সংক্রান্ত গেমের নেশা ছিল বলে জানিয়েছেন শুকুরের বাবা। বাড়িতে থাকাকালীন মোবাইলে সারাক্ষণ সেই সমস্ত খেলা খেলত বলেই দাবি। তবে জঙ্গিদের সঙ্গে যুক্ত বলে বিশ্বাসই করতে পারছে না পরিবারের। ছেলের গ্রেফতারের খবর আসা মাত্র শোকে ভেঙে পড়েছে পরিবার।












Click it and Unblock the Notifications