শুভেন্দু ফের ‘ডেটলাইন’ দিলেন! মতুয়া সম্মেলনের মঞ্চ থেকে বাংলায় সিএএ-বার্তা

নদিয়ার রানাঘাটে মতুয়া সম্মেলনের মঞ্চ থেকে বর্ষশেষের শেষ দিনে তিনি বিশেষ বার্তা দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দু ফের 'ডেটলাইন' জানিয়ে দিলেন! তবে এবার বাংলার সরকার ফেলার নয়। এবার এক অন্য ধামাকার ডেটলাই জানালেন বিরোধী দলনেতা। নদিয়ার রানাঘাটে মতুয়া সম্মেলনের মঞ্চ থেকে বর্ষশেষের শেষ দিনে তিনি বিশেষ বার্তা দিয়ে গেলেন বঙ্গের মতুয়া সম্প্রদায়ের মানুষের প্রতি।

সিএএ লাগু হচ্ছেই, মতুয়াদের বার্তা

সিএএ লাগু হচ্ছেই, মতুয়াদের বার্তা

বাংলায় সিএএ-বার্তা দিয়ে তিনি জানিয়ে দিলেন কবে তা লাগু হবে। মোট কথা, মতুয়া ভোট যে কেউই ছাড়ার পাত্র নয়, তা বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী না দেওয়ার যুক্তি-পাল্টা যুক্তিতেই নিবদ্ধ রয়েছে। শুভেন্দু মতুয়া সম্মেলনের মঞ্চ থকে জানিয়ে দিলেন সিএএ লাগু হচ্ছেই, আর মতুয়ারা তাঁদের সঙ্গেই থাকছেন।

বাংলায় কবে লাগু হবে সিএএ?

বাংলায় কবে লাগু হবে সিএএ?

কবে লাগু হবে সিএএ? তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি জানান, এ রাজ্যে সিএএ লাগু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তাঁর কথায়, লোকসভা ভোট পার হবে না, তরা আগেই বাংলায় লাগু হয়ে যাবে সিএএ। মোট কথা ২০২৪ লোকসভা ভোটের আগেই বঙ্গে নাগরিকত্ব আইন লাগু হয়ে যাবে।

মমতা মতুয়াবিরোধী, ব্যাখ্যা শুভেন্দুর

মমতা মতুয়াবিরোধী, ব্যাখ্যা শুভেন্দুর

মতুয়া মহাসম্মলনের মঞ্চে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মতুয়া বিরোধী বলে তোপ দাগেন শুভেন্দু। কেন তিনি মতুয়া বিরোধী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়তে তার ব্যাখ্যাও দেন। শুভেন্দু বলেন, নাগরিকত্ব বিল সংসদে পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই তার প্রতিবাদে পথে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বাংলায় শীঘ্রই কার্যকর হবে সিএএ

বাংলায় শীঘ্রই কার্যকর হবে সিএএ

তারপর সেই বিল আইনে পরিণত হয়েছে। তাই বাংলায় এবার তা কার্যকর হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছেন তিনি। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি বিবৃতি তুলে ধরেও এই বার্তা গিয়েছেন। যেখানে অমিত শাহকে বলতে শোনা যাচ্ছে বাংলায় শীঘ্রই কার্যকর হবে সিএএ।

বিজেপির উপর ভরসা রাখুন, বার্তা শুভেন্দুর

বিজেপির উপর ভরসা রাখুন, বার্তা শুভেন্দুর

শুভেন্দু সেই প্রসঙ্গ তুলে ধরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সিএএ কার্যকর নিয়ে যতই বাধা দিন না কেন, বাংলার বুকে নাগরিকত্ব কার্যকর হবেই। তা কেউ রুখতে পারবে না। মতুয়া সম্মেলনে উপস্থিত মতুয়াদের আশ্বস্ত করে শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, বিজেপির উপর ভরসা রাখুন।

পুরনো দলিলের জন্য হয়রান হতে হবে না

পুরনো দলিলের জন্য হয়রান হতে হবে না

শুভেন্দু আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বলেন, তা করে দেখান। তাঁরা কথা দিয়েছেন, সিএএ লাগু হবে, তো হবেই। ২০২৪ সালের ভোটের মধ্যেই সিএএ লাগু হবে। আর এই আইন লাগু হলে মতুয়া ও নমঃশূদ্র সমাজকে আর পুরনো দলিলের জন্য হয়রান হতে হবে না।

বাংলায় পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর বার্তা

বাংলায় পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর বার্তা

২০২৩-এ বাংলায় পঞ্চায়েত ভোট। তাই এই ভোটে মতুয়াদের সেই সিএএ আশ্বাস দিয়েই কামাল করতে চাইছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোটের ফায়দা লুটতেই এই পন্থা। তারপর ২০২৪-এর আগে সিএএ লাগু হবে কি না পরের কথা। লোকসভা ভোটের আগে বাংলায় সিএএ লাগুর কথা বলে শুভেন্দু মতুয়াদের দলে টানতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+