মুখ্যমন্ত্রীর কথায় কিনেছিলেন কানাই মণ্ডলকে! ক্ষমার দাবির পাল্টা আরও দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর
প্রথম ও দ্বিতীয় তৃণমূল সরকারের সময়ে বিরোধী জনপ্রতিনিধিদের দলে দলে সরকারি দলে যোগ দিতে দেখা গিয়েছে। তাঁরা বলতেন সরকার কিংবা মুখ্যমন্ত্রী কাজের কারণে এই দলবদল। শুভেন্দু অধিকারীর দলবদলের কারণে কি সেইসব দলবদলের কারণও সাম
মঙ্গলবার ভোটপ্রচারে সাগরদিঘিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, মুর্শিদাবাদে তৃণমূলের প্রতিষ্ঠা তাঁর হাত ধরেই। পাশাপাশি তিনি দাবি করেছিলেন, সিপিআইএম বিধায়ক কানাই মণ্ডলকে কেনা হয়েছিল ৫০ লক্ষ টাকা এবং একটা স্করপিও গাড়ির বদলে। এব্যাপারে এদিন কানাই মণ্ডল শুভেন্দু অধিকারীর উদ্দেশে বলেন, তিন দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে হবে। এর পাল্টা এদিন শুভেন্দু অধিকারী কানাই মণ্ডলের আরও দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি দেন।

সাগরদিঘিতে শুভেন্দু অধিকারীর দাবি
মঙ্গলবার সাগরদিঘিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল ৫০ লক্ষ টাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। পাশাপাশি ব্লক সভাপতি এনায়েতের কাছ থেকে নিয়েছিলে স্করপিও গাড়ি। তিনি বলেন, আগে সিপিএম নেতা ছিলেন। চোখ দেখাবেন না। কেষ্ট মণ্ডলও চোখ দেখাত। কেষ্ট বাঘ এখন বেড়ালের থেকেও অধম। কানাই মণ্ডলকে চোর অ্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন, একটু সাবধানে চলবেন। মুর্শিদাবাদে তৃণমূলের প্রতিষ্ঠা তার হাত দিয়েই একথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, সবা ঠিকুজি কুষ্টি তাঁর (শুভেন্দু) কাছে রয়েছে।

কানাই মণ্ডলের প্রতিক্রিয়া
এদিন বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার নবগ্রামের তৃণমূল বিধায়ক বলেন, শুভেন্দু অধিকারীকে তিন দিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে তিনি মানহানির মামলা করবেন।

কানাই মণ্ডলকে হুঁশিয়ারি
এদিন বিধানসভায় সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা ফের একবার মঙ্গলবার সাগরদিঘিতে কানাই মণ্ডলকে নিয়ে তাঁর করা মন্তব্যের উল্লেখ করে বলেন ওজন করে কেনা হয়েছিল। শুভেন্দু অধিকারী কানাই মণ্ডলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্ত থাকুন। দলের হয়ে প্রচার করুন, কিন্তু ধমক দেবেন না। জমানার পরিবর্তন হয়েছে। এদিন শুভেন্দু অধিকারী, কানাই মণ্ডলের উদ্দেশে বলেন, তাঁর মন্তব্য প্রত্যাহার করবেন না। বিরোধী দল নেতা বলেন, তিনি যা জানেন, তাতে কানাই মণ্ডলের আর না এগনোই ভাল। শুভেন্দু অধিকারী কানাই মণ্ডলের বিরুদ্ধে আরও এক দুর্নীতির ইঙ্গিত করে বলেন, এরপর বেশি করলে জমি দখলের বিষয়টি সামনে আনবেন। তানি আরও অভিযোগ করেন, সাগরদিঘিতে হিন্দু পাড়ায় গিয়ে কানাই মণ্ডল বলছেন, ভোট দিতে না যেতে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে কেনা হয়েছিল
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এমএলকে কিনতে নির্দেশ দিয়েছিলেন। সেই মতো কাজ করেছিলেন তিনি। বিরোধী দলনেতা বলেন, এরপরেও কেউ মুখ খুলতে, তার মুখ পুরোপুরি খুলে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications