মমতার সঙ্গে মঞ্চে মুকুল! বিজেপি বিধায়ক পঞ্চায়েত ভোটে তৃণমূলের ফল নিয়ে করলেন ভবিষ্যদ্বাণী

মমতার সঙ্গে মঞ্চে মুকুল! বিজেপি বিধায়ক পঞ্চায়েত ভোটে তৃণমূলের ফল নিয়ে করলেন ভবিষ্যদ্বাণী

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মুকুল রায় দলবদল করেননি। তবে এদিন সেই মুকুল রায়কে দেখা গেল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কৃষ্ণনগরের সভায়। একইসঙ্গে মঞ্চে। আর বলতে উঠে মুকুল রায় তৃণমূলের নেতা-কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বললেন পঞ্চায়েত ভোটে ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস।

 বিধানসভায় মুকুল পর্ব

বিধানসভায় মুকুল পর্ব

২০২১-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হন মুকুল রায়। ফল বেরনোর পরেই মাসেই মুকুল রায় গিয়েছিলেন বাইপাসের ধারে তৃণমূল ভবনে। সেখানে মুকুল রায়কে তৃণমূলে উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে বিজেপির তরফে বিধানসভার অধ্যক্ষের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানানো হয়। আদালতে এব্যাপারে মামলাও হয়। অধ্যক্ষ জানান, মুকুল রায় দলবদল করেননি।

ভাইফোঁটায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি

ভাইফোঁটায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি

সাম্প্রতিক সময়ে উত্তর ২৪ পরগনার বিজেপি থেকে তৃণমূলে যাওয়া সাংসদ অর্জুন সিং এবং নৈহাটির বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিক গিয়েছিলেন মুকুল রায়ের সঙ্গে দেখা করতে। এরপর অন্য অনেকের মতোই ভাইফোঁটার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মুকুল রায়কে দেখতে পাওয়া গিয়েছিল। আর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর সার্কিট হাউসে পৌঁছলে , তাঁর সঙ্গে দেখা করেন স্থানীয় বিধায়ক মুকুল রায়।

 তৃণমূলের প্রশংসায় মুকুল রায়

তৃণমূলের প্রশংসায় মুকুল রায়

বুধবার কৃ্ষ্ণনগর গর্ভমেন্ট কলেজের মাঠে তৃণমূলের মঞ্চে বক্তব্য রাখতে উঠেই মুকুল রায় বলেন, পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস। পরে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তাঁকে কি কোনও দায়িত্ব তৃণমূলের তরফে দেওয়া হয়েছে? উত্তরে একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলেছেন, সেরকম কিছু নয়। তবে তিনি বলেছেন, সবাইকে নিয়ে কাজ করতে হবে, তা হলেই তৃণমূল ভাল ফল করবে। প্রসঙ্গত একটা সময়ে এই নদিয়া জেলাতেই তৃণমূলের পর্যবেক্ষণ ছিলেন মুকুল রায়।

 পঞ্চায়েত ভোটের আগেই কি বড় দায়িত্ব?

পঞ্চায়েত ভোটের আগেই কি বড় দায়িত্ব?

মাঝে বছর চারেক সময় পেরিয়ে গিয়েছে। আগে দলের নিয়ন্ত্রণটাই যে ছিল তার হাতে। নিয়োগ দুর্নীতি-সহ বেশ কিছু বিষয়ে জর্জরিত তৃণমূল কি সেই মুকুল রায়কে কি নতুন দায়িত্ব দিচ্ছে? কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের নদিয়া সফরে তিনি দলীয় এবং প্রশাসনিক বৈঠকে ডাক পেয়েছেন। ভাইফোঁটার দিন তিনি জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার পাওয়া বাকি রয়েছে। সেই উপহার রাজনৈতিক উপহার হবে। সেই উপহারের সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন মুকুল রায়। হতে পারে সেটা পুরনো কোনও দায়িত্ব!

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+