'শান্তিপুর না ছাড়লে খুনের জন্যে দায়ী তুমি', দলবদল বিজেপি বিধায়ককে প্রকাশ্যে খুনের হুমকি
'শান্তিপুর না ছাড়লে খুনের জন্যে দায়ী তুমি', দলবদল বিজেপি বিধায়ককে প্রকাশ্যে খুনের হুমকি
নদিয়াঃ প্রকাশ্যে বিধায়ককে খুনের হুমকি। সাতদিনের মধ্যেই শান্তিপুর না ছাড়লে খুনের জন্যে দায়ী তুমি। হুমকি বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে। রীতিমত দেওয়ালে লিখে এই হুমকি দেওয়া হয়েছে। সাত সকালে এই দেওয়াল লিখন দেখতে পেয়ে পথচলতি মানুষজনের মধ্যেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। মুছে দেওয়া হয় ওই দেওয়াল লিখন। কে বা কারা এই দেওয়ালে লিখে প্রকাশ্যে এভাবে খুনের হুমকি দিল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে পরিস্থিতি।

সাদা দেওয়ালে নীল রঙের কালিতে খুনের হুমকি
সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তাঁর দলবদলের পর থেকেই শান্তিপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। আদি-বনাম বিজেপি কর্মীদের মধ্যে সংঘাত দেখা গিয়েছে। বিজেপিতে যোগদানের পরে গত কয়েকদিন আগেই শান্তিপুরে পা রাখেন অরিন্দম। কিন্তু শান্তিপুরে পা রাখার পর থেকেও কোনও বিজেপি কর্মী এখনও পর্যন্ত তাঁর সঙ্গে দেখা করেননি। তাঁর বিজেপিতে যোগদান মেনে নেওয়া সম্ভব নয় বলেও দাবি জেলা বিজেপি নেতৃত্ব। এরপরেই আজ শুক্রবার সকালে দেওয়ালে লিখে হুমকি দলবদলকে। সরাসরি বিজেপি বিধায়ককে খুনের হুমকি। তাঁর নিজের বিধানসভা কেন্দ্র এলাকার বাগদেবীপুরে শুক্রবার সকালে এই দেওয়াল লিখন দেখা যায়। সাদা দেওয়ালের ওপর নীল রঙে সাত দিনের মধ্যে বিধায়ককে এলাকা ছাড়তে বলা হয়েছে। শুধু তাই নয়, তাতে লেখা রয়েছে যে, 'আগামী সাত দিনের মধ্যে অরিন্দম ভট্টাচার্য শান্তিপুর ছাড়ো। নইলে তোমার খুনের জন্য দায়ী তুমি নিজে।'

ঘটনার পিছনে বিজেপি না তৃণমূল! জোর রাজনৈতিক তরজা
প্রকাশ্যে এভাবে বিধায়ককে খুনের হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রাতের অন্ধকারে কেউ বা কারা এই হুমকি দেওয়াল লিখন লিখেছে বলে দাবি স্থানীয় মানুষজনের। যদিও ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে এই ঘটনার পিছনে কে তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। এর পিছনে পরিষ্কার বিজেপির আদি বনাম নব্যের লড়াই রয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, অরিন্দম ভট্টাচার্যের বিজেপি যোগ স্থানীয় বিজেপির লোকজন মেনে নিতে পারছে না। যদিও প্রকাশ্যে কিছু বলতে ভয় পাচ্ছে। সেই কারনেই হয়তো এভাবে দেওয়ালে লিখে খুনের হুমকি বিজেপি কর্মীরাই দিচ্ছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের পালটা দাবি, এর পিছনে স্পষ্ট তৃণমূলের আশ্রিত দুস্কৃতীরা। বিজেপি একটি সাংগঠনিক দল। কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেয় তা মেনে চলে অন্যান্যরা। ফলে বিজেপি যোগের কোনও সম্ভাবনাই নেই। এভাবে খুনের হুমকির ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি অরিন্দম ভট্টাচার্য।

পাপ বিদায় হয়েছে! পোস্টার পড়ে অরিন্দমের নামে
বিজেপিতে যোগদানের পর থেকে একের পর এক বিতর্ক। বিজেপিতে যোগদানের পরেই শান্তিপুরে বিধায়কের নামে পড়ে একের পর এক পোস্টার। কোনওটায় লেখা পাপ বিদায় হয়েছে তো আবার কোনওটায় বিশ্বাসঘাতক বলে টার্গেট করা হয় অরিন্দমবাবুকে। পোস্টারগুলিতে নিশানা করা হয়েছে, কংগ্রেস ছেড়ে প্রথমে তৃণমূলে এবং সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে। নদিয়ার শান্তিপুর পুরসভার একাধিক ওয়ার্ডে এই পোস্টার ঝুলতে থাকে। কে বা কারা এই পোস্টার দিয়েছিল তা নিয়ে তৈরি হয় জল্পনা। যদিও সেই সময় মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেই দাবি করেছিলেন শান্তিপুরের বিধায়কের। তবে এবার সরাসরি খুনের হুমকি।

দল বদল এবং বিজেপির গোষ্ঠী কোন্দল
গত ২০ জানুয়ারি দিল্লিতে বিজেপির সদর দফতরে, কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। দলবদলের পর শান্তিপুরের বিধায়ককে বুকে টেনে নেন কৈলাস। গত ৪ বছরে ৩টি দল বদল করেছেন শান্তিপুরের বিধায়ক। প্রথমে কংগ্রেসের প্রার্থী হয়ে জিতেছিলেন অরিন্দম। ২০১৬-র বিধানসভা ভোটে কংগ্রেস জোট প্রার্থী হিসেবে শান্তিপুর থেকে ১৯ হাজার ৪৮৮ ভোটে জেতেন তিনি। এরপর ২০১৭-র জুনে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৯-র লোকসভা ভোটের নিরিখে শান্তিপুরে ৩৫ হাজার ১২ ভোটের লিড পায় বিজেপি। এরপরেই বিজেপিতে যোগ দান তাঁর। বিধায়কের বিধানসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে ক্ষোভ। ফলে বিজেপিতে যোগদানের পরও স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁর সঙ্গে দেখা করতে আসেনি। একেবারে প্রকাশ্যে চলে আসে কোন্দল। যদিও এরপরেই কৈলাশের বার্তা, ভোটের আগে আর দলবদল নয়।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications