মুর্শিদাবাদে পা রাখলেই হতে পারে হামলা! তৃণমূলে যোগে নিরাপত্তা বাড়ল বায়রনের
নিরাপত্তার চাদরে বায়রন বিশ্বাস! এমনকি তাঁর সামসেরগঞ্জের বাসভবনেও কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরের দিনেই নিরাপত্তার চাদর মুড়ে ফেলা হলো সাগরদীঘি বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাসের সামসেরগঞ্জের বাড়ি।
এমনকি বিধায়কের সুরক্ষা বলয়ও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, এর আগে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন বায়রন। এমনকি কলকাতা পুলিশেও চিঠি দিয়েছিলেন। শুধু তাই নয়, সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে বায়রন।

কিন্তু শাসক তৃণমূলে যোগ দিতেই ভয় কাটল বিধায়কের। দলবদলের ২৪ ঘন্টার মধ্যেই অর্থাৎ আজ মঙ্গলবার সকাল থেকেই বায়রন বিশ্বাসে বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। জেলা পুলিশ সুত্রে খবর, স্পেশাল পুলিশি নিরাপত্তা প্রদান করা হয়েছে বিধায়ককে। পাইলট সহ যাবতীয় নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।
মঙ্গলবার সকাল থেকেই বায়রন বিশ্বাসের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। সর্বক্ষণ একটি গাড়ির পাশাপাশি এএসআই, কনষ্টেবল সহ পুলিশের টিম তাঁর বাড়ির সামনে পাহারায় মোতায়েন রাখা হয়েছে। এছাড়াও বিধায়কের দেহরক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, সোমবার বিকেলে ঘাটালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সাগরদীঘি বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূলের পতাকা তুলেন নেন তিনি। এরপরেই তাঁর উপর হামলার আশঙ্কা করেন বিধায়ক।
ঘাটালে বসেই পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে নাকি কথা বলেন বায়রন। যেখানে তাঁর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। মুর্শিদাবাদে ফিরলেই এই হামলা হতে পারে বলে আশঙ্কা। আর সে কারনে তাঁকে এবং তাঁর পরিবারকে নিরাপ্ততা দেওয়ার আবেদন জানান বায়রন। এরপরেই মঙ্গলবার সকাল থেকেই বায়রনের বাড়িতে এবং ব্যক্তিগত দেহরক্ষী মোতায়েন করা হল।

অন্যদিকে দলবদলের পর থেকেই ক্ষোভে ফুঁসছে সাগরদিঘি। বিশ্বাস ঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতা-কর্মীদের। আর এই অভিযোগে ইতিমধ্যেই বায়রনের ব্যানার-পোস্টার সমস্ত ছিঁড়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, সমস্ত কংগ্রেস অফিস থেকেও খুলে দেওয়া হয়েছে তাঁর নামের স্টিকার।
শুধু তাই নয়, ব্যানার-পোস্টারে একেবারে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাতেও দেখা গিয়েছে স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীদের। এই অবস্থায় পুলিশি নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications