এক ধৃতের বাড়িতে সুরঙ্গ, মাদ্রাসা আর কায়েদা যোগ স্বীকার অপর ধৃতের! জঙ্গি জেরায় চাঞ্চল্যকর তথ্য
শনিবার ভোরে রানিনগরের কালিনগর ফরাজিপাড়া থেকে ধৃত আবু সুফিয়ানের বাড়িতে পাওয়া গেল গোপন সুরঙ্গের খোঁজ। অন্যদিকে ধৃত আল মামুন কামালকে জেরা করে জানা গিয়েছে, জেলায় তার একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাস
শনিবার ভোরে রানিনগরের কালিনগর ফরাজিপাড়া থেকে ধৃত আবু সুফিয়ানের বাড়িতে পাওয়া গেল গোপন সুরঙ্গের খোঁজ। অন্যদিকে ধৃত আল মামুন কামালকে জেরা করে জানা গিয়েছে, জেলায় তার একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসার পিছনেই চলত আল কায়েদার নিয়োগ প্রক্রিয়া।

আবু সুফিয়ানের বাড়িতে গোপন সুরঙ্গ
জঙ্গি সন্দেহ ধৃত আবু সুফিয়ানের বাড়িতে মিলল গোপন সুরঙ্গ। এনআইএ-র দাবি এই সুরঙ্গেই বোমা মজুত করে রাখা হত।

গ্রেফতারের আগে কাকে ফোন
শুক্রবার গভীর রাতে বেশ কয়েকজনকে ফোন করেছিল আবু সুফিয়ান। সেই কলগুলি ট্রেস করার চেষ্টায় গোয়েন্দারা। শনিবার ভোরে যখন এনআইএ অভিযান চালায় সেই সময় আবু সুফিয়ান পালানোর চেষ্টায় ছিল বলেও জানা গিয়েছে।

আল মামুন কামালের মাদ্রাসায় আল কায়েদা যোগ
ধৃত জঙ্গি আল মামুন কামাল জানিয়েছে, জেলায় তার একটি মাদ্রাসা রয়েছে। এনআইএ-র আরও দাবি, এই মাদ্রাসা তৈরির মূল কারণ ছিল আল কায়েদায় নিয়োগ করা।

আরও অর্থ আরও মাদ্রাসা তৈরির পরিকল্পনা
জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহের কাজও চালাত তারাই। এই অর্থ দিয়েই শুধু একটি মাদ্রাসা নয়, আরও মাদ্রাসা তৈরি করার চেষ্টায় ছিল আল মামুন কামাল।












Click it and Unblock the Notifications