Rajnath Singh: 'সাহস পায় কি করে?' মুর্শিদাবাদের সভা থেকে সন্দেশখালি নিয়ে হুঙ্কার রাজনাথ সিংয়ের
রবিবারে হেভিওয়েটদের প্রচারে জমজমাট ভোটের উত্তাপ। গরমের সঙ্গে সঙ্গে চড়ছে ভোটের উত্তাপও। আগামী ২৬ মে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তার আগে শেষ রবিবার তাই প্রচারে ঝড় তুলেছে সব রাজনৈতিক দল। রবিবার মুর্শিদাবাদের জলঙ্গিতে ভোটের প্রচার সারলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
জলঙ্গির প্রচার সভা থেকে সন্দেশখালি ইস্যুতে সরব হয়েছেন তিনি। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন, সন্দেশখালির ঘটনা মানবতার জন্য লজ্জার। বাংলায় বিজেপি সরকার নিয়ে আসুন। দেখব কার এতো সাহস হয়। মহিলাদের উপর এই ধরনের নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায় না।

এদিন জলঙ্গির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। তিনি বলেছেন মমতা নামের মধ্যে নেই কোনও অনুভূতি। কেবল নােমই মমতা। রাজনাথ সিং অভিযোগ করেছেন কেন্দ্র টাকা দিলেও রাজ্য সরকার সেই সব টাকার সুবিধা বাংলার বাসিন্দাদের দেয়নি। এমনকী আয়ুষ্মান ভারত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কার্যকর হতে দেয়নি বলে অভিযোগ করেছেন রাজনাথ সিং।
এদিন সন্দেশখালি ইস্যুতে রীতিমতো হুঙ্কার দিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন , পশ্চিমবঙ্গে এবার বিজেপির পতাকা উড়তে দিন। এমন কেই জন্মায়নি যে সন্দেশখালির মতো ঘটনা আর ঘটাতে পারবে। সন্দেশখালির ঘটনাকে মানবতার লজ্জা বলে নিশানা করেছেন তিনি। পশ্চিমবঙ্গ এখন সারা দেশে অপরাধের জন্য পরিচিত। এমনকী রাজনাথ সিং অভিযোগ করেছেন ইডি সিবিআইয়ের উপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা।
বাংলায় আইন-শৃঙ্খলা নেই বলেই অভিযোগ করেছেন রাজনাথ সিং। রাজ্যের কোনও আইনশৃঙ্খলা নেই বলে অভিযোগ করেছেন রাজনাথ সিং। অধীরের গড়ে রাজনাথ সিংয়ের সভা নিয়ে প্রথম থেকেই উত্তেজনা ছিল। রামনবমীতে হামলার ঘটনা নিয়ে আগে থেকেই তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ। ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications