"আমাকে মারার পরিকল্পনা করেছিল", মুর্শিদাবাদের সভা থেকে কাকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

"আমাকে মারার পরিকল্পনা করেছিল।", মুর্শিদাবাদের সভামঞ্চ থেকে এবার এই প্রসঙ্গ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই বিষয়ে কাকে নিশানা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড? সেই প্রশ্ন উঠছে।

এদিন কেন্দ্রের বিজেপি সরকারের দিকে ফের আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিলেন তিনি৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ইডি সিবিআইকে লাগিয়েছিল আমার পিছনে। আমায় কখনও দিল্লিতে ডেকেছে। কখনও কলকাতায় ডেকেছে।"

অভিষেক আরও বলেন, আমার স্ত্রী, বয়স্ক বাবা - মাকেও ছাড়েনি৷ সবাইকে ডেকেছে, সবাইকে হেনস্থা করছে। পরবর্তীকালে আমি যাতে মিটিং করতে না পারি, আমার হেলিকপ্টার পর্যন্ত রেইড করিয়েছে ইনকাম ট্যাক্সকে দিয়ে। " বিজেপিকে যে নিশানা করছেন তিনি। সেই বিষয়ে কোনও অবকাশ ছিল না।

মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আজ বুধবার প্রচার সভায় গিয়েছিলেন তিনি। তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে প্রচার সভা করেন তিনি৷ এরপর একটি রোড শোও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ি ও অফিসের সামনে রেইকি চালানো হয়েছিল। অতি সম্প্রতি সেই অভিযোগে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

এবার সেই বিষয়ে মঞ্চ থেকে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, "দু'দিন আগে আমাকে মারার পরিকল্পনা করেছিল। সেটাও কলকাতা পুলিশ হাতেনাতে ধরেছে। আমি আমার প্রাণ নিয়্র চিন্তিত নই। আমি মানুষের সেবায় কাজ করা লোক। মানুষের সর্বক্ষণের সঙ্গী।"

মানুষের সমর্থন সঙ্গে থাকলে, কোনও শক্তি তাঁকে ছুঁতেও পারবে না। জোর গলায় এই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মাটি থেকে অধীর চৌধুরীকেও এদিন আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস, সিপিএমকেও হারানোর ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একশো দিনের কাজের পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্রে। অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের টাকাও বাংলায় বন্ধ। সিপিএম, কংগ্রেসের নেতারা কেউ বাংলার পাওনার জন্য কেন্দ্রের বিরুদ্ধে পথে নামেনি। অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+