Panchayat Election Results 2023:একদা অধীর গড়ে সেমিফাইনালে 'হার'! মিমের শক্তি বৃদ্ধির পরেও অকাল হোলিতে তৃণমূল

Panchayat Election Results 2023: একদা কংগ্রেসের গড় ছিল মুর্শিদাবাদ, ২০২৩ সালের লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল এই গ্রাম বাংলার পঞ্চায়েত নির্বাচন ছিল। আর সেই নির্বাচনে সেই ভাবে দাঁত ফুটাতে পারল না কংগ্রেস। বহরমপুর সংসদীয় এলাকায় নিত্যদিন প্রচার করলেও সেই ভাবে ফল পেল না তারা।

জেলাজুড়ে পঞ্চায়েতে দাপটের পরে মুর্শিদাবাদের সিংহভাগ পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দখলে রাখল তৃণমূল। দিও লালগোলা ও ডোমকল মহকুমায় হোঁচট খেয়েছে তৃণমূল। তবে জেলাজুড়ে রয়েছে তৃণমূলের জয়ের ধারা। রাত থেকেই অকাল হোলিতে মেতেছেন তৃণমূল কর্মীসমর্থকরা।যদিও বাম দুর্গ অটুট রেখেই লাল ফিরল ডোমকল ও রানীনগরে।

তৃণমূলের জয়

অন্যদিকে যাদের কোনও সংগঠন নেই সেই গেরুয়া শিবির যারা মাত্র দুটো বিধায়ক পেয়েছিল ২১-এর বিধানসভা নির্বাচনে এবার তারাই পঞ্চায়েত দখল করল, ভোট ব্যাঙ্ক একাই বৃদ্ধি করল Panchayat Election Results 2023। কান্দি বিধানসভার মধ্যে অন্যতম সাটুই এবছর দখল করেছে গেরুয়া শিবির। পাশাপাশি বড়ঞা ও খড়গ্রাম, বেলডাঙা, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জায়গায় পদ্ম শিবির বিজেপি।

যদিও অনেক পঞ্চায়েত ত্রিশঙ্কু হলেও আগামী দিনে যারাই পঞ্চায়েত গঠন করুক না কেন বিজেপি কে নিয়ে তাদের বোর্ড গঠন করতে হবে। অন্যদিকে হায়দরাবাদের মিম মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ও লালগোলায় শক্তিবৃদ্ধি করল। পঞ্চায়েতের আসন পেল তারা। তবে মালদা জেলাতেও তাদের বেশ কিছু আসন মিলেছে।

২০১৮ সাল থেকে ২০২৩ সাল। গত পাঁচ বছরে মুর্শিদাবাদের গঙ্গা-পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এই পাঁচ বছরে জেলার রাজনৈতিক মানচিত্রের অনেক পরিবর্তন ঘটেছে। ২০১৮ সালের পর থেকে বিভিন্ন নির্বাচনে একটানা জয়ী হয়ে আসা শাসকদল মাস চারেক আগে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে ধাক্কা খেয়েছে। সেখানে খানিক স্বস্তি মিলল এবারের নির্বাচনে Panchayat Election Results 2023।

তৃণমূলের জয়

২০১৮ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মধ্যে মুর্শিদাবাদে সব থেকে বেশি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। সেবার রাজ্যে তৃণমূল ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। মুর্শিদাবাদের পরিসংখ্যানটা ছিল ৬৪ শতাংশ।

সেবার জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ৪৮টিতে শাসকদল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। বাকি যে আসনে ভোট হয়েছিল তার মধ্যে একটিতে কংগ্রেস জয়ী হয়েছিল। পঞ্চায়েত সমিতির ৭৩৬টি আসনের মধ্যে ৬৯২ আসনে তৃণমূল জয়ী হয়। তার মধ্যে ৪৭২টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় (২৬টির মধ্যে ১৬টি পঞ্চায়েত সমিতি বিনা যুদ্ধে জয়) জয়ী হয়েছিল।

গ্রাম পঞ্চায়েতের ৪,১৭০টি আসনের মধ্যে ৩,৭২০টিতে তৃণমূল জয়ী হয়েছিল। তার মধ্যে ২,৬৭৭টি আসনে (২৫০টির মধ্যে ১৬০টি পঞ্চায়েত বিনা যুদ্ধে জয়) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+