Panchayat Election 2023: পঞ্চায়েতের টিকিট বিলিতে বৈষম্য! অধীর গড়ে চার তৃণমূল বিধায়কের ক্ষোভে জল্পনা
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) টিকিট না পেয়ে এবার মুর্শিদাবাদ জেলার চার তৃণমূলের বিধায়ক প্রকাশ করলেন। মনোনয়নের শেষ দিনে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় করা সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন চার শাসক বিধায়ক।
যে চার বিধায়ক দলীয় সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, তাঁরা হলেন, ভরপুর বিধানসভা কেন্দ্রের হুমায়ুন কবির, নওদার বিধায়ক শাহিনা মমতাজ বেগম, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী ও জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক।

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মুখে চার বিধায়ক এদিন মূলত ক্ষোভ প্রকাশ করেছেন জেলা তৃণমূলের সভাপতি ও জেলা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে। কান্দির বিধায়ক অপূর্ব সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আর অপূর্ব সরকার নিজের চেয়ারম্যান হয়ে বেশি আসন বিলি করেছেন।
তিনি আরও অভিযোগ করেছেন, একজন হেরে যাওয়া বিধায়ক লালবাগ ও ডোমকলে নিজের মতো করে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) প্রার্থী নির্বাচন করেছেন। এরকম আরও উদাহরণ রয়েছে বলে অভিযোগ করেছেন চার বিধায়ক।

তৃণমূলে বিধায়কদের গুরুত্ব রয়েছে বলে দাবি করা হয়। কিন্তু সেই দল বুধবার শেষ মুহূর্তে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সেখানে ছলচাতুরি করা হয়েছে বলে অভিযোগ ওই চার বিধায়কের। তৃণমূল বিধায়ক বলেন, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) তাঁকে ১১৭ টির মধ্যে মাত্র ৩২ টি টিকিট দেওয়া হয়েছে। ভরতপুর ১-এ ব্লক সভাপতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

অন্যদিকে ভরতপুর দুই ব্লকে ১৬১ গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে বিধায়ককে ৩৪ টি আসন ছাড়া হয়েছে। বাকি আসনে ব্লক সভাপতিকে দেওয়া হয়েছে। টিকিট বিলিতে বৈষ্যমের অভিযোগ করলেও কোনও আর্থিক লেনদেনের প্রমাণ তারা দেখাননি।












Click it and Unblock the Notifications