Panchayat Election 2023: ১৮০ ডিগ্রি ঘুরে অবস্থান পরিবর্তন! সভা বাতিলের ঘোষণা হুমায়ুন কবিরের

পঞ্চায়েত নির্বাচনকে ( Panchayat Election 2023) সামনে রেখে মঙ্গলবার ডোমকলে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিনই বহরমপুরে যে সভা করার কথা ছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। যা তিনি আগেই ঘোষণা করেছিলেন।

এবার ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে নিজের বাড়ি থেকে একটি ভিডিও পোস্ট করে হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি মঙ্গলবারের সভা করবেন না। সোমবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন মুর্শিদাবাদে তিনি তৃণমূলকে ২০ থেকে ২-এ নামিয়ে দেবেন ( Panchayat Election 2023)। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলে তাঁরও সভা করার অধিকার আছে বলে জানিয়েছিলেন তিনি।

হুমায়ুন কবির

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির নির্দেশে যে অবহেলিত, লাঞ্ছিত,বঞ্চিত তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বদের নিয়ে বহরমপুর টেক্সটাইল মোড়ে যে জনসভা করার কথা ছিল, সেই সভা আপাতত স্থগিত করা হল বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় অপূর্ব সরকারের মাধ্যমেও এই সভা না করার জন্য অনুরোধ করা হয়েছে। ডোমকলের সভায় যাওয়ার জন্য এখনও অনুরোধ আসেনি বলে জানিয়েছেন তিনি।

হুমায়ুন কবির

যদিও হুমায়ুন কবিরের মূল দাবি বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার অযোগ্য, তোলাবাজ সভানেত্রী শাওনি সিংহ রায়কে অপসারণ করা, সেই দাবিকে রাজ্য নেতৃত্ব মান্যত দেবেন বলে আশ্বস্ত করেছেন ( Panchayat Election 2023)। সেইজন্য মঙ্গলবারের সভা বাতিল করা হল বলে জানান তিনি, ভিডিও বার্তার মধ্যে দিয়েই। পরে তিনি এনিয়ে সাংবাদিক সম্মেলনও করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+