Panchayat Election 2023: অভিষেকের সফরের আগে উত্তপ্ত ডোমকল, গুলিবিদ্ধ ৪ তৃণমূল কর্মী

Panchayat Election 2023: মুর্শিদাবাদের ডোমকলে কাল রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে উত্তপ্ত ডোমকল। বোমা বিস্ফোরণের পর এবার চলল গুলি।

সিপিআইএমের সঙ্গে তৃণমূলের ব্যাপক সংঘর্ষে চলল গুলি। আহত চার তৃণমূল কর্মী। স্বাভাবিকভাবেই এলাকায় তুমুল উত্তেজনা।

ডোমকলে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

ঘটনাটি ঘটেছে ডোমকলের জোতকানাই এলাকার তুলসীপুরে। সেখানে সিপিআইএমের ভোট প্রচার চলছিল। তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, সিপিআইএমের ওই মিছিল থেকেই গালাগালি দেওয়া হচ্ছিল লাগাতার। আপত্তিজনক কথাবার্তাই পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

ডোমকলে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

এরপরই দুই দলের কর্মী-সমর্থকরা বচসা ও মারামারিতে জড়িয়ে পড়েন। তারই ফাঁকে বোমা ফাটানো হয়। চলে গুলিও। তৃণমূলের চার কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। যদিও তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়েছে।

এদিনই দুপুরে ডোমকল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগরে চোয়াপাড়ায় বোমা বিস্ফোরণ হয়েছিল। মজিবর আনসারির বাড়িতে বোমা ফেটে তাঁর স্ত্রী পলি বিবি গুরুতর আহত হন। আহত মহিলা-সহ ওই বাড়ির সকলেই বেপাত্তা বলে জানা যায়। বাড়িটিতে বোমা মজুত করা ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মজিবর তৃণমূল কর্মী।

মুর্শিদাবাদে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। এদিনই মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বোমা উদ্ধারের জন্য পুলিশকে ধন্যবাদ জানাই। তবে আরও বেশি ধন্যবাদ বোমার উৎস খুঁজে বের করলে। বাংলায় চক্রান্ত চলছে। বোমার মশলা কোথা থেকে আসছে, এত দুষ্কৃতী কোথা থেকে আসছে, কাদের উসকানি রয়েছে তা পুলিশের খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন ফিরহাদ।

ডোমকলে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

ডোমকলের হরিশঙ্করপুরে এদিন ফিরহাদের সভা ছিল। তার আগে বোমা বিস্ফোরণ হয়। কাল অভিষেকের রোড শো ও সভার আগে রাজনৈতিক সংঘর্ষে রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+