Panchayat Election 2023: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ভরতপুরে বোমাবাজিতে জখম তৃণমূল কর্মী

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে এখনও অবধি সবচেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। শেষ পাওয়া তথ্য বলছে এই জেলার প্রাণ হারিয়েছেন ৯ জন। প্রচুর মানুষ আহত। ভোটগ্রহণের সময়সীমা পেরিয়ে গেলেও অশান্তি চলছেই।

হরিহরপাড়ায় পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভরতপুরে তৃণমূলের উপর বোমাবাজি-সহ হামলা চালানোর অভিযোগ নির্দল শিবিরের দিকে।

মুর্শিদাবাদে অশান্তি

মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে বিভিন্ন প্রান্তে ক্ষোভের ছবি উঠে এসেছিল। বেশ কয়েকজন বিধায়ক সরব হন। তৃণমূলেরই বিক্ষুব্ধরা ব্যাপক সংখ্যায় নির্দল হয়ে দাঁড়ান। ভরতপুরে পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে সডডাঙ্গা গ্রামে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল। বোমাবাজিতে অল্প-বিস্তর আহত হয়েছেন এক মহিলা ও এক তৃণমূল কর্মী।

মুর্শিদাবাদে অশান্তি

অভিযোগ, নির্দলের লোকজনই বোমা নিয়ে হামলা চালান। আহত হয়েছেন মমতাজ বিবি ও আসারুল শেখ। আসারুলের হদিশ পাওয়া যাচ্ছে না বলেও খবর। ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত শুরু হয়েছে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, মুড়ি মুড়কির মতো বোমাবাজি করা হয়েছে।

মুর্শিদাবাদে অশান্তি

হরিহরপাড়া গজনিপুর প্রাথমিক বিদ্যালয় ২১৪ নম্বর বুথের বাইরে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কংগ্রেসের দুষ্কৃতীদের দিকে। আজ সন্ধ্যায় এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, তৃণমূলের কর্মীরা বুথের ভিতর ছাপ্পা মারার জন্য ভিতরে ঢুকলে কংগ্রেস কর্মীরা প্রতিরোধের চেষ্টা করেন। যদিও প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয়। এরপরই দেখা যায় দাউ দাউ করে জ্বলছে পুলিশের গাড়ি। পৌঁছয় দমকল।

পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েও আতঙ্কিত বহু মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+