Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে আরও এক মৃত্যু! বেলডাঙায় বিস্ফোরণে মৃত এক

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) ভোটের শেষ দিনের প্রচারের সকালের আলো ফোটার আগেই বোমা বিস্ফোরণের কেঁপে উঠল বেলডাঙা। ফের মুর্শিদাবাদ জেলায় বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল একজনের । ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার মহেশপুরে।

জানা যায়, বোমা বাঁধতে গিয়ে বোমা কেটে মৃত্যু হল কামাল শেখ নামে ওই ব্যক্তির। তার বাড়ি মহেশপুর এলাকায় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। দেহটি পড়েছিল এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসলে তাঁরাই বেলডাঙ্গা থানায় খবর দেন। বেলডাঙা থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়।

পঞ্চায়েত ভোটে অশান্তি

এর আগেও মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় একজনের। বুধবার শক্তিপুরে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে আহত হয় দুইজন। তারপরে ফের মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল পঞ্চায়েত নির্বাচনের আগে (Panchayat Election 2023)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

পঞ্চায়েত ভোটে অশান্তি

এই মৃত্যুর ঘটনা নিয়ে গত ২৭ দিনে সারা রাজ্যে ১৫ জনের মৃত্যু হল। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) জন্য সারা রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলাতেই সব থেকে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলায় পঞ্চায়েত নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়, এখন সেটাই দেখার।

এদিকে, বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল এলাকার ফাঁকা মাঠের মধ্যে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ, ইতিমধ্যেই বোমা গুলি উদ্ধার হবার পর মুর্শিদাবাদ জেলা বোম ডিসপোজাল স্কোয়ার্ডকে খবর দিয়েছে খড়গ্রাম থানার পুলিশ। বোমা গুলি নিষ্ক্রিয় করবার জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+