Panchayat Election 2023: কংগ্রেসের মহিলা কর্মীকে বিবস্ত্র করে মার, অভিযুক্ত তৃণমূল, মুর্শিদাবাদে চাঞ্চল্য

Panchayat Election 2023: হাওড়ার পাঁচলা থেকে মালদহের পাকুয়াহাট। মহিলাদের বিবস্ত্র করে মারধর ও নির্যাতনের অভিযোগ ঘিরে চলছে রাজনৈতিক চাপানউতোর। এবার মুর্শিদাবাদে এক মহিলাকে বিবস্ত্র করে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

বড়ঞার তেলডুঙো গ্রামের ঘটনা। মহিলাকে উদ্ধার করতে গেলে আরও কয়েকজন কংগ্রেস কর্মী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে নেমেছে পুলিশ।

Panchayat Election 2023: কংগ্রেসের মহিলা কর্মীকে বিবস্ত্র করে মার

যাঁদের উপর আক্রমণ চালানো হয়েছে তাঁদের সকলেই আগে তৃণমূল কংগ্রেস করতেন। নির্যাতিতা মহিলাও তৃণমূলেরই জনপ্রতিনিধি ছিলেন। নির্যাতিতার কথায়, পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে লড়াই করেছিলাম। তবে জিততে পারিনি। এরপর কংগ্রেসে যোগদান করি গতকাল। তারপরই আজ রাস্তায় ফেলে বিবস্ত্র করে মারধর করা হয়।

জানা গিয়েছে, নির্দলরা পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার পর গতকাল বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে পতাকা নিয়ে কংগ্রেসে যোগ দেন। এরপরই প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে আজ আক্রমণের মুখে পড়তে হয়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত সমিতির আসনে জেতা বিশ্বনাথ দাস তাঁর আত্মীয় ও অনুগামীদের নিয়ে হামলা চালান।

Panchayat Election 2023: কংগ্রেসের মহিলা কর্মীকে বিবস্ত্র করে মার

ওই মহিলাকে উদ্ধার করে কোনওরকমে বাড়ি পাঠান কংগ্রেসের কর্মী মহম্মদ বজরুল কেরি ও গোলাম সেখ। যদিও মহিলাকে উদ্ধার করতে যাওয়া কংগ্রেস কর্মীদের উপরও হামলা চলে। মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মীর দিকেই অভিযোগের আঙুল উঠেছে।

নির্যাতিতা মহিলা-সহ চার কংগ্রেস কর্মীকে গুরুতর জখম অবস্থায় প্রথমে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখান থেকে চিকিৎসরা আহতদের সকলকেই কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। মহিলাকে বিবস্ত্র করে মারধর ও কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি করছে কংগ্রেস। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+