Panchayat Election 2023: আবারও উদ্ধার ব্যালট পেপার, BDO-র বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি
ফের ব্যালট পেপার উদ্ধার। এবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের গণনা কেন্দ্রের বাইরে সিল ও সিরিয়াল নম্বর সহ ব্যালট পেপার উদ্ধার। মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায়।
স্কুলের পেছনে পাটের জমি থেকে ব্যালট পেপার উদ্ধারের পাশাপাশি স্কুলের ভেতরের ডাস্টবিন থেকে কিছু আগুনে পোড়া ব্যালট উদ্ধার ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়। এদিকে ব্যালট উদ্ধারের খবর পেয়ে জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে ছুটে আসেন সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ, চার নম্বর জেলা পরিষদের কংগ্রেসের সদস্য আনারুল হক বিপ্লব, ৬ নম্বর জেলা পরিষদের কংগ্রেসের পরাজিত প্রার্থী আয়েশা জুলেখা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ব্যালট উদ্ধারের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিডিও'র বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃবৃন্দ। পঞ্চায়েত ভোটের শুরু থেকেই মুর্শিদাবাদে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে সামশের গঞ্জে। একাধিক কংগ্রেস কর্মী সমর্থক আক্রান্ত হয়েেছন খুন হয়েছেন। ভোটের মনোনয়ন জমা থেকে শুরু করে ভোটের ফলাফল প্রকাশের দিন পর্যন্ত মুর্শিদাবাদের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications