Panchayat Election 2023: কংগ্রেস প্রার্থীকে অপহরণ করে TMC-তে যোগদানের অভিযোগ! উত্তাল সামশেরগঞ্জের অদ্বৈতনগর
পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) কংগ্রেস প্রার্থীকে জোর করে ঝাণ্ডা ধরিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগে উত্তাল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের অদ্বৈতনগর। পুলিশের গাড়ি আটকে দফায় দফায় বিক্ষোভ কংগ্রেস কর্মী-সমর্থকদের। রাত আটটা পরেও বিক্ষোভের আঁচ রয়েছে গ্রামে।
ঘটনাস্থলে রয়েছে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। উল্লেখ করা যেতে পারে, রবিবার বিকেলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের অদ্বৈতনগরের কংগ্রেসের গ্রাম সভার প্রার্থী আব্দুল মাবুদ বিধায়ক আমিরুল ইসলামের হাতে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, জোর করে কংগ্রেস প্রার্থীকে (Panchayat Election 2023) তৃণমূলের পতাকা ধরানো হয়েছে। আর তা নিয়েই কার্যত বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেসের নেতারা। তাদের অভিযোগ, বলপূর্বক প্রাণনাশের হুমকি দিয়ে দল বদল করতে চাইছে তৃণমূল।
কংগ্রেসের তরফে এই ঘটনার নিন্দা করে বলা হয়েছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দোগাছিতে (Panchayat Election 2023) জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীকে অপহরণ করে নিয়ে যায় তৃণমূলের হার্মাদ এবং গুন্ডা বাহিনী। এই ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়ক মদত এবং নির্দেশ দিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। এলাকার কংগ্রেসকর্মীরা ওই প্রার্থীকে উদ্ধারের চেষ্টা করছে, বলেও জানিয়েছে কংগ্রেস।

এদিকে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। ঘটনায় জখম হয়েছেন কংগ্রেস প্রার্থী। রবিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর স্টেশন সংলগ্ন নতুন লোহরপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামশেরগঞ্জ থানার পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছান সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ অন্য নেতৃবৃন্দ। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে (Panchayat Election 2023) হারার ভয়েই কংগ্রেস প্রার্থীকে হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করেছে তৃণমূলের লোকজন। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কংগ্রেসের লোকজন তৃণমূলের পোস্টার ছিঁড়েছে। তা নিয়েই বচসা।












Click it and Unblock the Notifications