Panchayat Election 2023: ফের বিস্ফরণ রাজ্যে, অভিষেকের সভার আগেই বোমা ফাটল ডোমকলে
বারুদের স্তুপে রাজ্য। ফের বোমা বিস্ফোরণ। এবার অকুস্থল মুর্শিদাবাদের ডোমকর। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সভার ঠিক আগেই বিস্ফোরণে কেঁপে উঠল ডোমকল। আহত হয়েছেন একজন। ঘটনার পর আর বাড়ির কারোর খোঁজ পাওয়া যায়নি।
পঞ্চায়েত নির্বাচনের ভোটের আগে কেঁপে উঠল মুর্শিদাবাদ। খোদ এবার পৌর এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটল । ডোমকলে পঞ্চায়েত নির্বাচনের আগে ফিরহাদ হাকিমের সভার আগে বিস্ফোরণ ঘটল। আহত হল এক মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে ডোমকল পুরসভার ৭ নং ওয়ার্ডের মানিকনগরের চোয়াপাড়া এলাকায়।

জানা যায়, সোমবার দুপুরে মজিবর আনসারীর বাড়িতে হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মজিবরের স্ত্রী পলি বিবি গুরুতর আহত হন বলে স্থানীয় সূত্রে খবর। যদিও ঘটনার পর আহত মহিলা সহ বাড়ির লোকজন বেপাত্তা। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান ওই ব্যক্তির বাড়িতে বোমা মজুত ছিল।
সেই বোমা ফেঁটে বিস্ফারণ ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, মজিবর তৃণমূলের কর্মী। সে বোমা বাঁধার কাজ করেন। বিগত দিনেও বোম নিয়ে কারবার করেছে বলে অভিযোগ। আজ হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে। তবে ডোমকলের হরিশঙ্করপুরে ফিরহাদের সভার আগেই এই বিষ্ফোরন ঘটে।

ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকা। আগামীকালই ডোমকলে সভা করার কথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মনোনয়নের সময় থেকেই মুর্শিদাবাদে অশান্তি চলছে। খুনের ঘটনাও ঘটেছে। গত কয়েকদিনে রাজ্যে ভোটের আগে ১০ জন খুন হয়েছেন। তারপরেই রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে প্রশ্ন উঠতে
শুরু করেেছ।
যদিও ভোটের আগে এতো হিংসার ঘটনায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যে রাজ্যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। তারা জেলায় জেলায় টহল দিতে শুরুও করেছে। মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। এই নিয়ে আবার কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications