Panchayat Election 2023: দিদির ইশারায় কমিশন ভোটে লড়ার অধিকার হরণ করেছে, রাতভর ধর্নায় অধীর

কংগ্রেস প্রার্থীদের জোর করে প্রতীক জমা দিতে দেওয়া হয়নি বড়ঞায়। অসদ উপায় অবলম্বন করে আটকানো হয়েছে কংগ্রেসকে। রাজ্যের শাসকদল ও প্রশাসন চক্রান্ত করে এই কাজ করেছে। এই অন্যায়ের বিরুদ্ধে বড়ঞা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে রাতভর ধর্না চালিয়ে যাওয়ার পণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

অধীর চৌধুরী বলেন, সিম্বল জমা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের হাতে আক্রান্ত হন কংগ্রেসের প্রার্থী ও নেতারা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের বড়ঞায় কংগ্রেসের প্রার্থীরা ফর্ম জমা দিতে গেলে তাদের ফর্ম কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে।

ধর্নায় অধীর

অধীর চৌধুরী অভিযোগ করেন, পুলিশের সামনেই এই ঘটনা ঘটানো হয়েছে। পরবর্তী সময়ে বলা হয় তিনটে বেজে গিয়েছে আ ফর্ম জমা নেওয়া হবে না। ফর্ম ছিঁড়ে দেওয়ার পর নতুন ফর্ম নিয়ে পূরণ করতে বলেন ডিএম। বলেন তা গ্রহণ করা হবে। কিন্তু বিডিও পরে তা গ্রহণ করতে চাননি।

ঘটনার খবর পেয়েই বড়ঞা চলে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বিকেল চারটে থেকে তিনি ধর্নায় বসে রয়েছেন বিডিও অফিস চত্বরকে। তিনি জানান, রাতভর ধর্না চলবে। যতক্ষণ না এর কোনো সুরাহা হয়, তারা ধর্না চালিয়ে যাবেন। তিনি এই ব্যাপারে রাজ্যের শাসকদল ও নির্বাচন কমিশনকে একহাত নেন।

ধর্নায় অধীর

অধীর বলেন, দিদির কথা অনুযায়ী ওঠাবসা করছে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের কথায় চলছে ডিএম-বিডিওরা। দিদি যদি চোর হয় আর চোরের সাক্ষী কানকাটা ওই কমিশনার। এত জঘন্য কমিশনার আর বাংলাতে এসেছে বলে আমাদের জানা নেই। দিদি এখন বীরাপ্পান নিয়ে চলে এসেছেন।

এদিন তাঁরই ইশারায় চরম অসদ উপায় অবলম্বন করে কংগ্রেসকে আটকানো হল। এই ঘটনাটি তিনি লোকসভার অধ্যক্ষের নজরেও এনেছেন। তিনি চিঠি লিখে বলেন, বিষয়টি আপনার নজরে আনতে চাই। আমি মুর্শিদাবাদের জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে বাধ্য হয়েছি ধর্নায় বসতে।

ধর্নায় অধীর

এখানে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের জোরপূর্বক বাধা দেওয়া হয়েছিল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় ফর্মগুলি ছিঁড়ে দেওয়া হয়। মারধর করা হয়। এই হিংসার ঘটনার প্রতিবাদে বিডিও অফিসে ধর্নায় বসে আছি, সারা রাত ধর্না চালাব। বিশাল গরমে সামান্য সৌজন্যও দেখাননি বিডিও।

এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে একজন সংসদ সদস্যের বিশেষাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আপনাকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি। সম্পূর্ণ অবহেলা ও অসম্মানের মনোভাব প্রদর্শনের জন্য বিডিও-র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। একজন নির্বাচিত প্রতিনিধির মৌলিক অধিকার হরণ করা হয়েছে এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+