Pancahayat Election 2023: মুর্শিদাবাদ যেন ইউক্রেনের ‘মারিউপোল’, ভোট-সন্ত্রাসে টেক্কা সমস্ত জেলাকে

Pancahayat Election 2023: মুর্শিদাবাদ যেন ইউক্রেনের 'মারিউপোল' পঞ্চায়েত নির্বাচনে রক্তস্নাত বাংলা। গণতন্ত্রের উৎসবে রক্তের এই হোলি খেলায় সর্বাপেক্ষা এগিয়ে নবাব-গড় মুর্শিদাবাদ। অধীর চৌধুরীর মুর্শিদাবাদে ইতিমধ্যেই ভোটের দিন ঝরে গিয়েছে চার প্রাণ। এই নিয়ে ভোটের মনোনয়ন পর্ব থেকে ধৎলে শুধু এই জেলাতেই ১০ প্রাণ কেড়ে নিয়ে পঞ্চায়েত নির্বাচন।

এদিন পঞ্চায়েতের ভোট পর্বে যা দেখা গেল, তাতে মুর্শিদাবাদ যে ইউক্রেনের 'মারিউপোলে'র থেকে কম যায় না! এদিন মুর্শিদাবাদ যেন রণক্ষেত্র। একের পর এক মৃত্যু সকাল থেকে পঞ্চায়েত ভোটকে রক্তস্নাত করে দিন। মনেনয়নের দিন থেকেই ধরতে শুরু করেছিল রক্ত, ভোটের দিন একেবারে গণতন্ত্রের উৎসব উৎ-শবে পরিণত হল।

Pancahayat Election 2023

গতকাল রাত থেকেই তপ্ত মুর্শিদাবাদ। বহু জায়গায় বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে শাসক ও বিরোধী উভয়ের বিরুদ্ধেই। নির্বাচন কমিশন অশান্তি ঠেকাতে ব্যর্থ। একের পর এক খুন হচ্ছেন তৃণমূল, কংগ্রেস, সিপিএম কর্মী ও সমর্থকরা।

বোমা আর বারুদের গন্ধ ভরপুর গোটা জেলাই। শুক্রবার রাতে মুর্শিদাবাদে রাজনৈতিক হিংসার বলি হয়েছিলেন তৃণমূলকর্মী বাবর আলি। মুর্শিদাবাদের বেলডাঙা ষষ্ঠীতলায় ঘটে এই খুনের ঘটনা। চায়ের দোকানে বসছিলেন বাবর ও ফুলচাঁদ শেখ। দুষ্কৃতীরা এসে দুজনকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে। বাবরের মৃত্যু হয়। কংগ্রেসের বিরুদ্ধে খুন ও হামলার অভিযোগ করেছে তৃণমূল। কংগ্রেসের পক্ষে তা অস্বীকার করা হয়েছে। শনিবার সকালে রেজিনগরের নাজিরপুরে মৃত্যু হয়েছে ইয়াসিন শেখ। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে তাঁর মৃত্যু হয়।

Pancahayat Election 2023

আবার খড়গ্রামে নলদ্বীপ গ্রামে সাবিরুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় তির কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মননোয়নের প্রথম দিনে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন এই সাবিরুউদ্দিন।

এছাড়াও মুর্শিদাবাদের নওদায় এক কংগ্রেস কর্মী আর লালগোলায় এক সিপিএম সমর্থককে খুন করা হয়েছে। ভোটগ্রহণ পর্ব শুরু হতে না হতেই মুর্শিদাবাদ রক্তে রাঙা হয়েছে। গোলাগুলি চালানো আর খুনের অভিযোগে তপ্ত গোটা জেলা। শনিবার বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর মিলেছে। রানিনগরে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। সিপিএম এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

Pancahayat Election 2023

রানিনগরের কুর্সিতে এক সিপিএম কর্মীর উপর গুলি চালানোর অভিযোগ ওটে তৃণমূলের বিরুদ্ধে। ডোমকল ব্লকের গড়াইমারিতে সিিপএম এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ডোমকলের কুশিবেড়িয়ায় দুই তৃণমূলকর্মী ও একজন কংগ্রেস কর্মীর উপর গুলি চালানো হয়েছে। ইসলামপুরে দুজন তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+