ভারতে জাল ছড়াচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন! হাসিনা সরকারের পতন হতেই বাড়ছে বিপদ
Operation Praghat: আশঙ্কাই সত্যি হল। বাংলাদেশে চলা অচলবস্তার সুযোগ নিয়ে বাংলায় জঙ্গি মডিউল তৈরির ছক আনসারুল্লাহ বাংলা টিমের (Ansarullah Bangla Team (ABT)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়দার মদতে বাংলাদেশের মাটিতে সক্রিয় এই সংগঠনের বিরুদ্ধে একাধিক নাশকতা চালানোর অভিযোগ রয়েছে।
আর সেই জঙ্গি সংগঠনের দুই সদস্যকে মুর্শিদাবাদ থেকে ধরল এসটিএফ। একই সঙ্গে অসম থেকে গ্রেফতার করা হয়েছে আরও বেশ কয়েকজন জঙ্গিকে। গ্রেফতার করা হয়েছে কেরল থেকেও। সব মিলিয়ে আট জঙ্গিকে গ্রেফতার করেছে অসম এসটিএফ।

বাংলাদেশের পরিস্থিতির মধ্যেই বাংলা সহ বেশ কয়েকটি সীমান্ত সংলগ্ন এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএসএফ। যার মধ্যে ছিল মুর্শিদাবাদ। বাংলাদেশের এই জেলার সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত রয়েছে। যার মধ্যে অনেকটাই খোলা অবস্থায় রয়েছে। আর সেখান থেকে অনুপ্রবেশ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে। আর এর মধ্যেই দুই জঙ্গির গ্রেফতারি প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, অসম পুলিশের এসটিএফ 'অপারেশন প্রঘ্যাত' (Operation Praghat) নামে একটি বিশেষ অভিযান চালায়। আর সেই অভিযানে অসম থেকে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। সেই সূত্র ধরেই মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তল্লাশি চালায় অসম এবং বাংলার এসটিএফকে। বহড়ান বলে একটি এলাকায় বিশেষ ভাবে তল্লাশি চালানো হয়।
আর সেখান থেকে দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মিনারুল শেখ এবং আব্বাস শেখ বলে জানা যাচ্ছে। ধৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর একাধিক নথি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হয়েছে ভারত বিদ্বেষ একাধিক নথি, বেশ কিছু ইসলামিক ধর্মীয় গ্রন্থ এবং একটি পেনড্রাইভ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এই সমস্ত নথি এখন তদন্তকারী সংস্থা খতিয়ে দেখছে।
তবে তদন্তকারী সংস্থার প্রাথমিক ধারনা, ধৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের (Ansarullah Bangla Team (ABT) সক্রিয় সদস্য। এবং সেই জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে বলেও জানা যাচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তানেও ধৃত দুজন গিয়েছিল বলে জানতে পারা যাচ্ছে।
শুধু তাই নয়, বাংলার পাশাপাশি অসমের মাটিতেও এই জঙ্গি সংগঠন তাদের মডিউল ছড়িয়ে দেওয়ার কাজ চালাচ্ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, আরএসএস সহ একাধিক হিন্দু সংগঠনের নেতাদের মারার ছক ধৃত জঙ্গিদের ছিল বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে ধৃতদের অসম পুলিশের স্পেশাল টিম দফায় দফায় জেরা শুরু করেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই ঘটনার পর মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় নজরদারি বিএসএফের তরফে আরও আঁটসাঁট করা হচ্ছে বলে খবর।












Click it and Unblock the Notifications