দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণে মুর্শিদাবাদ যোগ! প্রায় অর্ধেক শিশু শ্রমিক
উত্তর চব্বিশ পরগনার দত্তপুকরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। আর এই মৃতদের মধ্যে অধিকাংশই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। যদিও মৃতদের গ্রামের বাসিন্দারা কোনওভাবেই মুখ খুলতে চাননি।
আবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু বহু মানুষের৷ প্রাথমিক আপডেট অনুযায়ী ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ যার মধ্যে তিন জন শিশু। বেশ কয়েকজনকে এখনও সনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিকট শব্দের পরেই দেখা যায় ওই বাড়ির দেওয়াল সহ ছাদের অংশ কয়েক ফুট উপরে উঠে পাশের বাড়িতে গিয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে পাশের বাড়িতে একজন কাপড় কাঁচার সময় হাতের কবজি এসে পড়ে বলে দাবি করেছেন। অন্যদিকে স্থানীয়দের একাংশ দাবি করেছেন, দত্তপুকুর থানায় জানালে পাল্টা থানা থেকে মামলায় ফাঁসিয়ে দিত।
বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় বারাসত জেল হাসপাতালের সুপার ৭ জনকে মৃত ও ৮ জনকে আহত বলে ঘোষণা করেছেন। আহতদের মধ্যে তিনজন শিশু ও তিন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, মান্নান শেখ, আনদাজ শেখ ও রনি শেখ, হাবিব শেখ @কলেজ শেখ এরা সকলেই মুর্শিদাবাদের সুতির বাসিন্দা। মুর্শিদাবাদ জেলার সুতি ব্লকের জগতাই দুই গ্রাম পঞ্চায়েতের নতুন চাঁদরা এলাকার গ্রামের বাইরেই পুলিশ পিকেট বসানো হয়েছে জেরাত আলির বাড়ির সামনে।












Click it and Unblock the Notifications