Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Murshidabad Lok Sabha Election Results 2024 LIVE Updates: মুর্শিদাবাদের নির্বাচনী ফল, এবার হাড্ডাহাড্ডি লড়াই

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। সারা দেশের ৫৪৩ টি আসনের মধ্যে এবং বাংলার ৪২ টি আসনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এখান থেকে এবারও লড়াইয়ে সামিল গতবারের সাংসদ আবু তাহের খান। তাঁর বিপরীতে রয়েছেন প্রাক্তন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মহঃ সেলিম। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে দলের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষকে। সেক্ষেত্রে এবার এই কেন্দ্রে লড়াইটা হাড্ডাহাড্ডি। তবে তৃণমূলের দাবি তারা অনায়াসেই এই কেন্দ্র জয় পাবে।

১৯৫২ থেকে ১৯৬২ পর্যন্ত এই আসনটি জাতীয় কংগ্রেসের মহঃ খোদা বকসের দখলে ছিল। এরপর ১৯৬২ থেকে ১৯৭১-এর মধ্যে তা ইন্ডিয়ান ডেমোক্রেটিক পার্টির সৈয়দ বদরুদ্দুজার দখলে ছিল। ১৯৭১-৭৭ এবং ১৯৭৭-৮০ পর্যন্ত এই আসনটি যথাক্রমে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের আবু তালেব চৌধুরী এবং জনতা পার্টির কাজিম আলি মির্জার দখলে ছিল।

Murshidabad Lok Sabha Election Results 2024 LIVE Updates

  • গত বিধানসভা নির্বাচনের ফল

২০২১-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত সাতটি কেন্দ্রের (ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর) মধ্যে একমাত্র মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রটি বিজেপির দখলে। বাকি ছটি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে। অন্যদিকে এই সাতটি বিধানসভার মধ্যে ছটি মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত, একমাত্র করিমপুর নদিয়া জেলার অন্তর্ভুক্ত।

  • ২০১৯ থেকে তৃণমূলে দখলে

মুর্শিদাবাদ সংসদীয় আসনটি প্রথমবার তৃণমূলের দখলে আসে গত ২০১৯-এর নির্বাচনে। আবু তাহের খান দুলক্ষের বেশি কিছু বেশি ভোটে কংগ্রেস প্রার্থী আবু হেনাকে পরাজিত করেন। এবারও তিনি এই কেন্দ্রে প্রার্থী।

  • টানা দখলে ছিল সিপিআইএমের

মুর্শিদাবাদ আসনটি একটা সময় টানা সিপিআইএমের দখলে ছিল। ১৯৮০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন সিপিআইএমের সৈয়দ মাসুদল হোসেন। ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সিপিআইএমের মইনুল হাসান।

২০০৪ সালে এই কেন্দ্রে জয়ী হন কংগ্রেসের আব্দুল মান্নান হোসেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন। ২০১৪-এর নির্বাচনে এই কেন্দ্রে ফের জয়ী হয় সিপিআইএম। সাংসদ হন বদরুদ্দোজা খান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+