Murshidabad CBI Raid: কলকাতার পাশাপাশি জেলাতেও তল্লাশি, ডোমকলে মানিক ঘনিষ্ঠ বিধায়কের বাড়িতে CBI হানা
Murshidabad CBI Raid: কলকাতার পাশাপাশি জেলাতেও শুরু হয়েছে তল্লাশি অভিযান। মুর্শিদাবাদ এবং কোচবিহারে চলছে তল্লাশি অভিযান। সাত সকালে কলকাতায় দুই হেভিওয়েট তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার সঙ্গে আবার কোচবিহার এবং মুর্শিদাবাদ জেলাতেও তল্লাশি শুরু হয়েছে।
মানিক ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সাতসকালে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। মানিক ভট্টাচার্যের সঙ্গে ডিএলএস কলেজে নিয়োগ দুর্নীতিতে তাঁর যোগ ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। সেকারণে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

জীবনকৃষ্ণ সাহার পর মুর্শিদাবাদের আরেক বিধায়ক জফিকূল ইসলাম সিবিআইয়ের ব়্যাডারে। এছাড়া কুন্তল ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা ঝণ্টু ঘোষের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। ঝন্টু ঘোষের নাকি একাধিক বেসরকারি স্কুল এবং কলেজ রয়েছে। তিনি নিজেও এক বেসরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর বাড়িতেও অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কলকাতা শহরে দুই কাউন্সিলরের বাড়িতেও তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগর কমিশনারেটের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সকাল থেকে হানা দিয়েছেন তদন্তকারীরা। তাঁদের জেরা করা হচ্ছে বলে জানা গিয়েচে।












Click it and Unblock the Notifications