Murshidabad: ফল প্রকাশের পরেও থামছে না অশান্তি, ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে
ভোট মিটলেও মিটছে না অশান্তি। ভোট পরবর্তী হিংসায় জর্জরিত বঙ্গ। জেলায় জেলায় একাধিক জায়গায় এখনও হানাহানির ঘটনা ঘটেই চলেছে। রবিবার ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত নিমা গ্রাম থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে নিমা গ্রামের পাশাপাশি সুন্দরপুর থেকেও তাজা বোমা উদ্ধার করে বড়ঞা থানার পুলিশ। শনিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙা সহ রেজিনগরের বিভিন্ন জায়গা থেকে তাজা বোমা উদ্ধার করা হয়।

পঞ্চায়েত নির্বাচন ও ফলাফল মিটে গেলেও বোমা বারুদের আঁতুরঘরে পরিধি হয়েছে যেন মুর্শিদাবাদ জেলা। দৈনন্দিন বোমা উদ্ধার চলছেই। ইতি মধ্যেই শনিবার সকালে সালারে বোমা ফেটে আহত হয় দুইজন শিশু। তবে রবিবার সাত সকালে এই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।বোম স্কোয়ার্ড প্রতিনিধি দল কে খবর দেওয়া হয়েছে বোমা নিষ্ক্রিয় করার জন্য।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটের আগে থেকেউ উত্তপ্ত মুর্শিদাবাদ। মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে। মনোনয়ন জমাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। এমনকী ভোটের দিনেও মুর্শিদাবাদে গুলি চলেছে। ভোট মিটতে না মিটতেই ফের অশান্তির আঁচ পড়েছে মুর্শিদাবাদে।












Click it and Unblock the Notifications