Murshidabad Bomb Incident: ভয়াবহ বিস্ফোরণ মুর্শিদাবাদে, উড়ল ছাদ, একের পর এক দেহ ছড়িয়ে চারপাশ
Murshidabad Bomb Incident: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ। বোমা বাঁধতে গিয়ে প্রবল বিস্ফোরণ। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল ছিল যে বাড়ির ছাদ সম্পূর্ণ ভাবে উড়ে গিয়েছে। এমনকি একের পর এক দেহ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাগরপাড়ায় রবিবার রাত ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় আরও একজন আহত বলে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে (Murshidabad Bomb Incident) । ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গিয়েছেন প্রশাসন এবং পঞ্চায়তের আধিকারিকরা।

কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে স্থানীয় একদল চাঞ্চল্যকর দাবি করেছেন। সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাইরে থেকে কেউ বা কারা বোমা মেরেছে। আর তা থেকেই নাকি এই ঘটনা। তবে ধূলিসাৎ হয়ে যাওয়া ওই বাড়িতে যে বোমা তৈরি হত তা মেনে নিয়েছেন অনেকেই। সমস্ত পুলিশ প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হঠাত করেই প্রবল শব্দে চারপাশ একেবারে কেঁপে ওঠে। আতঙ্কে লোকজন বাড়ির বাইরে ছুটে আসেন। ঘটনাস্থলে ছুটে যান এলাকার মানুষ। দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। আর চারপাশে একেবারে রক্তাত্ব অবস্থায় দেহ ছড়ানো। কার্যত গুরুতর অবস্থায় তিন জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষজনই।
সেখানেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, এতটাই বিস্ফোরণের তীব্রতা ছিল যে এলাকার একাধিক বাড়ি কেঁপে ওঠে। শুধু তাই নয়, অভিশপ্ত বাড়িটিউ সম্পূর্ণ ভাবে ভস্মিভুত হয়ে গিয়েছে। এমনকি বাড়ির ছাদ ভেঙে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। রাতেই ঘটনাস্থলে দমকল এবং পুলিশ পৌঁছে যায়। গোটা এলাকা পুলিশের তরফে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। কাউকে ঘেষতে দেওয়া হচ্ছে না।
জানা যাচ্ছে, ঘটনাস্থলে ফরেন্সিক আসবে। কেন ওই বাড়িতে বোমা তৈরি হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যদিও ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, বারুদের স্তূপে মুরশিদবাদ। একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। মানুষ মরছে। তাতেও প্রশাসনের ঘুম ভাঙছে না বলে দাবি। সমস্ত এহেন ঘটনার পিছনে শাসকদলের বড় ভূমিকা আছে বলেও অভিযোগ বিরোধীদের।












Click it and Unblock the Notifications