উদ্ধার মোবাইল, মেঝেতে মিলল বীর্যের দাগও! প্রমাণ লোপাটের শঙ্কা সিবিআইয়ের?
হাঁসখালির ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলা! কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও ঘটনাস্থলে কেন্দ্রীয় তদন্তকারীরা। একেবারে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা।
হাঁসখালির ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলা! কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবারের পর আজ শুক্রবারও ঘটনাস্থলে কেন্দ্রীয় তদন্তকারীরা। একেবারে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা।
প্রমাণের খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তবে প্রমাণ লোপাটের আশঙ্কা করছেন তদন্তকারীরা। আর সেই কারণে যে শশ্মানে পোড়ানো হয় নির্যাতিতা তরুণিকে সেটিকে ঘিরে ফেলা হয়।

কিছু জিনিস উদ্ধার করেছে সিবিআই
অন্যদিকে ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে ব্রজ গয়ালির বাড়ি থেকে ইতিমধ্যে বেশ কিছু জিনিস উদ্ধার করেছে সিবিআই। তবে তাৎপর্যপূর্ণ ভাবে বাড়ির পিছন থেকে একটি মোবাইলও উদ্ধার করা হয়েছে। যা তদন্তে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন কেন্দ্রীয় আধিকারিকরা। শুধু তাই নয়, ঘরের মেঝে থেকে ফরেন্সিক দল রক্ত ও বীর্যের দাগ পেয়েছে বলে খবর। এই দাগও তদন্তে অনেকটাই সাহায্য করবে বলেও মনে করছেন সিবিআই আধিকারিকরা। এই সমস্ত নমুনা ধৃতের নমুনার সঙ্গেও মিলিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।

‘ফিঙ্গার প্রিন্ট’ সংগ্রহ করা হয়েছে
একই সঙ্গে বাড়ির ভিতর থেকে 'ফিঙ্গার প্রিন্ট' সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই সমস্ত 'ফিঙ্গার প্রিন্টে'র সঙ্গে অভিযুক্তদের মিল পাওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আজ শুক্রবার ঘটনায় অন্যতম ধৃত প্রভাকর পোদ্দারের বাড়িতেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বেশ কিছু সেখানে তল্লাশি চালান তাঁরা। শুধু তাই নয়, বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন তাঁরা। এমনকি ধৃত প্রভাকরের জামা এবং মোবাইল ফোনও সিবিআই আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন বলে খবর।

ডিএনএ পরীক্ষার উপরেই জোর দিচ্ছেন তদন্তকারীরা
মূলত হাঁসখালির ঘটনার একেবারে সুত্রে পৌঁছতে ডিএনএ পরীক্ষার উপরেই জোর দিচ্ছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া সমস্ত নমুনারই পরীক্ষা করে দেখা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবারই হাঁসখালি পৌঁছে যান তদন্তকারীরা। বৃহস্পতিবার রাত পর্যন্ত বিভিন্ন জায়গাতে তল্লাশি চালিয়েছে। আজ শুক্রবারও নির্যাতিতার বাড়িতে যান সিবিআই ও কেন্দ্রীয় ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা। সেখানে নানা নমুনা সংগ্রহ করছেন তাঁরা। এমনকি যে শশ্মানে নির্যাতিতাকে দাহ করা হয় সেখানে গিয়েও নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় ফরেন্সিকের আধিকারিকরা।

নির্যাতিতার বাড়ি যান বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিংয়ের সদস্যরা
অন্যদিকে আজ হাঁসখালির নির্যাতিতার বাড়ি যান বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিংয়ের সদস্যরা। পরিবারের সঙ্গে কথা বলে গোটা ঘটনার বিষয়ে তাঁরা জানতে যান। জানা গিয়েছে, এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করে আগামীকাল শনিনার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে তা জমা দেওয়া হবে। আর তা দেখেই পরবর্তী ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications