গাছ লাগানোর বার্তা, সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে মুর্শিদাবাদের প্রসেনজিৎ

প্রবল গরম রাজ্যের দক্ষিণবঙ্গ জুড়ে। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে৷ তাপপ্রবাহে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। পরিবেশের ব্যাপক বদল হচ্ছে৷ বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। ব্যাপক পরিমাণে গাছ লাগানোর প্রয়োজন।এই দাবি অনেক বছর ধরেই উঠেছে।

এবার সেই দাবি নিয়েই বিশ্বভ্রমণে বেরোলেন এক ব্যক্তি৷ মুর্শিদাবাদের যুবক প্রসেনজিৎ বাগ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। সাইকেল চালিয়েই তিনি বিশ্বভ্রমণ করবেন। ভারতের বিভিন্ন জায়গা সহ অন্যান্য দেশেও তিনি যাবেন। এই কথাই জানা গিয়েছে।

Prasenjit Bug

আজ বুধবার বালুরঘাট থেকে উত্তর দিনাজপুর হয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে ওই যুবক। এরপর দক্ষিণের জেলা ঘুরে কলকাতায় পৌঁছাবে। সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে মুর্শিদাবাদের লালবাগের যুবক প্রসেনজিৎ দাস। ২০২১ সালে সাইকেল করে ২০ টি ও ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরেছে প্রসেনজিৎ। এবার তিনি সাইকেল করে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছেন।

গত ৩ জুন বিশ্ব সাইকেল দিবস ছিল। সেই দিনেই বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন প্রসেনজিৎ। প্রথমে মালদহ, তারপর দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন তিনি। গতকাল মঙ্গলবার গঙ্গারামপুরে ছিলেন। মঙ্গলবার দুপুরে বালুরঘাটে এসে পৌঁছান।

কেবল সাইকেল নিয়ে ভ্রমণ নয়। যে সব এলাকায় যাচ্ছেন, সেখানে বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষদের গাছ লাগানোর বার্তা দিচ্ছেন। পাশাপাশি সাইকেল চালানোর কী কী সুবিধা তাও তুলে ধরছেন প্রসেনজিৎ।

গতকাল দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে পৌঁছান তিনি। উৎসুক মানুষজন তাকে ধরে ভিড় করে। অনেকে জিজ্ঞাসা করে কেন সাইকেল করে ঘুরছে? তার বিশ্বযাত্রার কথা সকলকে বলেন প্রসেনজিৎ। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+