'১০০০ কোটি টাকা টাকা জলে গিয়েছে', আক্ষেপের মধ্যেই গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় মমতা
গঙ্গা ভাঙন নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় ভাঙন নিয়ে বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে বিস্তারিত আলোচনা করেন তিনি। এমনকি এই বিষয়ে সকলের পরামর্শ পর্যন্ত চেয়েছেন।
এবার ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখলেন প্রশাসনিক প্রধান। আজ শুক্রবার সামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। পাশাপাশি যাদের ঘর চলে গিয়েছে ভাঙনে সেই সমস্ত পরিবারের হাতে পাট্টা তুলে দে্ন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে।

আজ ফরাক্কা গঙ্গা ভবনে তিনি রাত্রীযাপনযন করেছেন। ওখান থেকেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন। ইতিমধ্যে গোটা এলাকাতে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে গঙ্গা ভাঙ্গন নিয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বঞ্চনার অভিযোগ তাঁর।
যদিও বৃহস্পতিবারই ৫০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। গঙ্গার পার এবং নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভাঙন রুখতে সমস্ত দফতরকে একযোগে কাজ করারও কথা বলেছেন তিনি। তবে মালদহের প্রশাসনিক সভা থেকে ফের একবার কেন্দ্রকে একহাত নেন মমতা।
পাশাপাশি আক্ষেপও করেন তিনি। বলেন, গত পাঁচ বছরে ১০০০ কোটি টাকা টাকা খরচ হয়েছে। কিন্তু সব টাকা জলে গিয়েছে। তবে এত টাকা খরচের পরেই কেন্দ্রের তরফে কোনও সাহায্য পাওয়া যায়নি বলেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহার করা যায় কিনা তা আধিকারিকদের দেখতে বলেন তিনি। নদীর জলে যাতে বাঁধানো পাড় ধুয়ে না যায় সে= জন্যেই এই পরামর্শ প্রশাসনিক প্রধানের।

ভাঙন রুখতে দীর্ঘস্থায়ী সমাধান চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিকে তাকিয়েই নীতি আয়োগের সঙ্গে মুখ্যসচিবকে কথা বলারও নির্দেশ দিয়েছেন। সেই আলোচনায় কোনও পাকাপাকি সমাধান বের হয় কিনা সেই কারণেই এহেন নির্দেশ। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জ কিংবা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের থেকে সাহায্য পাপয়া যায় কিনা তাও দেখার কথা বলেন মমতা।
আর এর মধ্যেই আজ ভাঙন দেখতে যাচ্ছেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মালদহ জেলা শেষ করে মুর্শিদাবাদের দিকে আসছে নব জোয়ার কর্মসূচি। ফরাক্কা বিধানসভা দিয়ে প্রবেশ করে সামশেরগঞ্জ ও সুতি হয়ে লালগোলা রাত্রি যাপন করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর কে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা।












Click it and Unblock the Notifications