Lok Sabha Elecdtion 2024: সব সমীক্ষা ভুল! দেশে কটা আসন বিজেপি পাবে 'ফাঁস' করে দিলেন মমতা
Lok Sabha Elecdtion 2024: ২০০ টি আসনও পাবে না বিজেপি! সমস্ত সমীক্ষা ভুল হবে। অধীর গড় মুর্শিদাবাদে দাঁড়িয়ে ফের একবার বিজেপিকে আক্রমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে এদিন নির্বাচন কমিশনকেও আক্রমন শানালেন তিনি। পাশাপাশি রাম নবমীর মিছিলে হামলা নিয়েও ফের একবার তোপ রাজ্যের প্রশাসনিক প্রধানের (West Bengal CM)।
আর তা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন শানিয়েছে বাম কংগ্রেস। আগামী ৭ মে, তৃতীয় দফায় ভোট(Lok Sabha Elecdtion 2024) রয়েছে মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে। তার আগে আজ শুক্রবার অধীর গড়ে প্রচারে যান তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। আর সেখান থেকেই বিজেপিকে আক্রমন শানান।

বলেন, দেশে ২০০ টি আসনও বিজেপি এবার পাবে না। ভুল সমীক্ষা প্রমাণিত হবে। লাখ লাখ টাকা খরচ করে ওই সমীক্ষা করানো হয়েছে বলে কার্যত অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, মানুষের চোখ বলছে বিজেপি জিতবে না । ফলে কোনও কিছুতে কান দেবেন না।
পাশাপাশি নির্বাচন কমিশনকেও আজ শুক্রবার আক্রমন শানান। মমতার দাবি, রাজ্যের পুলিশকে পুরো বাদ দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হচ্ছে। কেন তা করানো হচ্ছে? মানুষ ভোট দিতে না পারে সেজন্য? তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন প্রশাসনিক প্রধান। অন্যদিকে 'ইন্ডিয়া'কে তৃণমূল লিড করবে। এখানে কোনও জোট হয়নি। সিপিএম এবং কংগ্রেস বিজেপির দালালি করছে। ওদের সমর্থন করব না বলেও এদিন আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো।
#WATCH मुर्शिदाबाद: पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने कहा, "मैं सुन रही हूं कि कुछ लोग यहां कह रहे हैं कि हम INDIA गठबंधन हैं, हमें वोट दें। मैं उन्हें बता दूं कि INDIA गठबंधन दिल्ली में है यहां नहीं, यहां कांग्रेस, CPM INDIA गठबंधन न करें। TMC के खिलाफ एक भी वोट… pic.twitter.com/SF9Za2v9Rl
— ANI_HindiNews (@AHindinews) April 19, 2024
পাশাপাশি রামনবমীর মিছিলে হামলা নিয়েও এদিন ফের একবার আক্রমণ শানান। বলেন, সবটাই পরিকল্পিত। পুরো ঘটনার জন্য গেরুয়া শিবিরের বিরুদ্ধেই তোপ দাগেন। বলেন, কে অধিকার দিয়েছে অস্ত্র হাতে মিছিল করার। সংখ্যালঘু দেখলেই পরিবারে এনআইএ কেন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে? এদিন মুখ্যন্মন্ত্রীর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে হামলার ঘটনা ঘটে । ছাদ থেকে ছোঁড়া হয় ঢিল। এই ঘটনায় অন্তত ২০ জন রামভক্ত আহত হন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে। অভিযোগ, শুধু ইট নয়, ছোঁড়া হয় বোমাও।












Click it and Unblock the Notifications