ফের মতুয়াদের কাছে ভোটের আবেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মতুয়াদের কাছে ভোট আবেদন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা করলেন মমতা। সেখানেই মতুয়া সম্প্রদায়কে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।
বিজেপি সরকার সিএএ আইন চালু করেছে। নাগরিকত্ব দেওয়া হবে এই সিএএ আইনে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর এর বিরোধিতা করছেন। মতুয়া সমাজকে আরও একবার এই বিষয়ে বার্তা দিলেন তিনি। যারা নাগরিকত্ব আবেদন করবেন, তাদের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

মতুয়ারা নাগরিকত্ব পাওয়ার বিষয়ে উৎসাহিত হচ্ছেন। বিজেপি নেতারা মতুয়া ভোটব্যাঙ্ককে নিজেদের হাতে রাখার জন্য বার্তা দিচ্ছেন। কিন্তু আগামী দিনে কী হবে? তাই নিয়ে সংশয় প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা কেন ফর্মে নাগরিকত্ব আবেদন করছেন না? প্রশ্ন তুলেছেন মমতা। সিএএ হল মাথা, আর এনআরসি হল ল্যাজা। এমনই কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুবুলিয়া মঞ্চ থেকে ফের বার্তা দিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষদের।
বনগাঁ, কৃষ্ণনগর, রাণাঘাট এই অঞ্চল দিয়ে অধিক সংখ্যায় মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস। তাদের ভোটব্যাঙ্কও যথেষ্ট বেশি। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বিজেপি এই ভোট ব্যাঙ্ক নিজেদের দিকে নিয়ে গিয়েছে। ফলে বিজেপি এইসব এলাকায় ভালো ফল করেছে। বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে একচেটিয়া ফল করে। রাণাঘাট ও বনগাঁ লোকসভাও বিজেপি তাদের দখলে রেখেছে।
এখন সিএএ ইস্যুতে বিজেপি নতুন করে বার্তা দিচ্ছে। মতুয়া সম্প্রদায়ের বড় অংশ যথেষ্ট খুশি নাগরিকত্ব আইন চালু হওয়ায়। এই মতুয়া ভোট ব্যাঙ্ক এক সময় তৃণমূলের দিকে ছিল সম্পূর্ণভাবে। আর সেই ভোট ব্যাঙ্ককেই ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মতুয়া ঠাকুর বাড়ির সঙ্গে তৃণমূল নেত্রীর কী সম্পর্ক। মতুয়া বড়মা বীণাপানি দেবীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয় নিয়ে এদিনও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে মতুয়াদের কাছে ভোটের বার্তা তৃণমূল নেত্রীর।
সিএএ ইস্যুতে কোনও সমস্যা তৈরি হলে রাজ্য সরকার দেখবে। কারও নাগরিকত্ব যাবে না। সেক্ষেত্রে আলাদা কোনও বিষয় তৈরি করতে হবে। বার্তা দিলেন তৃণমূল নেত্রী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications