বিভাগীয় প্রধানের বিয়ের পর ফের বিতর্কে MAKAUT! নজর এড়িয়ে পাঁচতলায় ছাত্রী, ঘটল এক ভয়ঙ্কর পরিণতি
MAKAUT Student Suicide: ফের বিতর্কে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়। পাঁচতলা থেকে মারণঝাঁপ এমটেক প্রথম বর্ষের ছাত্রীর। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ওই ছাত্রীর। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল কলেজ চত্বর। ঘটনার পরেই কলেজের গেট বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে কোনও পরিকাঠামো নেই।
এমনকি সজ্ঞাহীন অবস্থায় ওই ছাত্রী পড়ে থাকলেও হাসপাতালে কেন নিয়ে যাওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে যখন অ্যাম্বুলেন্স রয়েছে ক্যাম্পাসে। আজ মঙ্গলবার একাধিক পরীক্ষা ছিল। কিন্তু এই ঘটনার পর সবগুলি বাতিল করে দেওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা (MAKAUT Student Suicide) ইতিমধ্যে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

জানা যাচ্ছে, কলেজে পরীক্ষা চলছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেননি ওই ছাত্রী। যা নিয়ে চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সেই সময় বিশ্ববিদ্যালয়ে ফোন করেন পরিবারের সদস্যরা। এরপরেই ওই ছাত্রীকে বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়া ও কর্মীরা খোঁজাখুজি শুরু করে দেন। বিভিন্ন জায়গায় চলে খোঁজ। তাৎপর্যপূর্ণ ভাবে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন আছে সেখানে ছাত্রীটির ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁর বন্ধুবান্ধব। আর সেই ব্যাগের সূত্র ধরেই খোঁজখবর শুরু হয়।
দেখা যায়, ভবনের পিছনের দিকে একেবারে রক্তাত্ব অবস্থায় পড়ে আছে ওই ছাত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও ব্যর্থ হন। দেখা যায় অ্যাম্বুলেন্স থাকলেও কোনও চালক নেই। কার্যত কোনও রকমে বাধ্য হয়েই কার্যত আশঙ্কাজনক অবস্থায় ঘটনার অনেক পড়ে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর এরপরেই ব্যাপক বিক্ষোভ শুরু হয় কলেজ চত্বরে।
মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন পড়ুয়ারা। একই সঙ্গে নজরদারি যে কতটা অভাব তা নিয়েও সরব হন। বলেন, সিসিটিভি থাকলেও কোনও নজরদারি নেই। আর তা নেই বলেই একজন ছাত্রী পাঁচতলায় পৌঁছে গেল এবং সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল।
এছাড়াও একাধিক দাবিতে এদিন জাতীয় সড়ক অবরোধ পর্যন্ত করেন পড়ুয়ারা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে বিভাগীয় প্রধান প্রথম বর্ষের এক ছাত্রকে বিয়ে করছেন। ভিডিও ঘিরে বিতর্কের ঝড় ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই ফের এই বিশ্ববিদ্যালয় সংবাদ শিরোনামে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications