Train Accident: গার্ডরেল ভেঙে লাইনে লরি, বিপদ এড়াল তিস্তা তোর্সা এক্সপ্রেস! ফরাক্কায় ভয়াবহ দুর্ঘটনা

Train Accident in Murshidabad: সপ্তাহ ঘুরতেই ফের ফরাক্কার ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারেজের রেলিং গার্ড ভেঙে রেললাইনে পাশে ঢুকে গেলো একটি মালবাহী ট্রাক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে ব্যারেজে যান চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনার জেরে ( Train Accident in Murshidabad) দাঁড়িয়ে পড়েছে একের পর এক পণ্যবাহী গাড়ি। দাঁড়িয়ে গিয়েছে বেশ কয়েকটি দুরপাল্লার গাড়িও। রেল সূত্রে জানা গিয়েছে, একটি অ্যাম্বুলেন্স একটি লরি মালদহের দিক থেকে বহরমপুরের উদেশ্যে আসছিল। আর সেই সময় ফরাক্কা ব্যারেজের ( Farakka Barrage ) মুখে ৩৪ নম্বর জাতীয় সড়কে উপর লরিটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে বলে দাবি স্থানীয়দের।

Train Accident in Murshidabad

শুধু তাই নয়, নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে সামনে থাকা অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারে। আর এরপরেই লরিটি ফরাক্কা ব্যারেজের রেলিং গার্ড ধাক্কা মারে। তখন তিস্তা তোর্সা এক্সপ্রেস ( Testa Torsa Express) মালদহ থেকে নিই ফরাক্কা স্টেশন আসছিল। এবং সেই সময় রেলিং গার্ড তিস্তা তোর্সা এক্সপ্রেস মেসেঞ্জার গায়ে লেগে জখম হয় দুই যাত্রী বলে জানাযায়।

ফলে দুর্ঘটনার জেরে ফরাক্কা ব্যারেজের উপরে ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে তিস্তা তোর্সা এক্সপ্রেস ( Testa Torsa Express)। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও বড়সড় দুর্ঘটনারর হাত থেকে আপাতত রক্ষা মিলেছে। কোনও ভাবে চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে ট্রেনটি।

ফরাক্কা ব্যারেজে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় সিআইএসএফ জওয়ান ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গিয়েছেন প্রশাসনের কর্তারাও। কীভাবে এত বড় দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পরেই ট্রাকটিকে রেল লাইনের কাছ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে রেল পুলিশের এর পক্ষ থেকে।

Train Accident in Murshidabad

ঘটনার পর ওই লাইনে বন্ধ ট্রেন চলাচল। যদিও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত সপ্তাহে একই ভাবে ফরাক্কা ব্যারেজের এমন একটি ঘটনা ঘটে। গার্ড রেলে ভেঙে মালগাড়িকে ধাক্কা মারে একটি ট্রাক। একের পর একই ঘটনায় চিন্তায় রেল আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+