Loksabha Vote 2024: কেশবপুরে ভুয়ো এজেন্টকে ধাক্কা সেলিমের, বামপ্রার্থীকে গো ব্যাক স্লোগান তৃণমূলের
সকাল থেকে তৎপর সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। গোপীনাথপুরের পর কেশবপুরে ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। কেশবপুরে বুথের বাইরে ভুয়ো ভোটারকে কলার ধরে ধাক্কা দেন সিপিএম প্রার্থী। এই নিয়ে গ্রামে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তারপরেই এলাকার তৃণমূল কংগ্রেস নেতারা সেলিমকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পুলিশ রীতিমতো এসকট করে সিপিএম প্রার্থীকে সেখান থেকে বের করে নিয়ে যায়। সকাল থেকেই তাঁর নিজ কেন্দ্রের একাধিক এলাকায় অশান্তির ছবি ধরা পড়েছে।

সকালে গোপীনাথপুরে একাধিক বুথে সিপিএমের এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আসতে শুরু করে। খবর পেয়েই গোপীনাথপুরের বুথে ছুটে গিয়েছিলেন মহম্মদ সেলিম। সেখানে গিয়ে বুথ থেকে ভুয়ো এজেন্টকে টেনে বের করেন তিনি। সেলিম অভিযোগ করেছেন, তাঁদের প্রার্থীর এজেন্টের কাগজ কেড়ে নিয়ে ভুয়ো এজেন্ট বসিয়েছে তৃণমূল কংগ্রেস। পুলিশকে অভিযোগ জানানোর পরেও পুলিশ গ্রেফতার করছে না।
এই নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় সেলিমের।এরপরে গোপীনাথপুরে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সেলিম। ছুটে গিয়েছিলেন গ্রামের মধ্যে। সেখানে গ্রামের মহিলারা অভিযোগ করেন এলাকার দাপুটে নেতা হিটলার সরকােরর দলবল তাঁদের ভোটের স্লিপ কেড়ে নিয়ে ভোট দিতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। গ্রামে ঢুকতেই তৃণমূল কংগ্রেস কর্মীদের বাধার মুখে পড়েন সেলিম। তাঁকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন হিটলার সরকার এবং তাঁর দলবল। এমনকী সেলিম তাঁর গায়ে হাত তুলেছেন বলেও অভিযোগ করেছেন হিটলার।
তারপকরেই আবার কেশবপুরে ভুয়ো এজেন্টের খবর জানতে পেরে সেখানে ছুটে যান সেলিম। সেখানে গিয়ে ভুয়ো এজেন্টকে ধরে তাঁরে ধাক্কা দেন। মেজাজ হারিয়ে ফেলেন বাম প্রার্থী। তারপরেই রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেলিমকে সেখান থেকে কোনও মতে বের করে আনে পুিলশ। রীতিমতো এসকট করে তাঁকে গ্রাম থেকে বের করে নিয়ে আসা হয়। সেলিমকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীরা।
সকাল থেকে একাধিক জায়গায় ভুয়ো এজেন্ট বসানোর খবর পেয়ে ছুটে বেড়াচ্ছেন বাম প্রার্থী মহম্মদ সেলিম। একাধিক জায়গায় বাম এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ সেলিমের কাছ থেকে সকাল থেকেই আসতে শুরু করে। পঞ্চায়েতের মতো লোকসভা ভোটেও ভোট লুঠেরক চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সেলিম। তিনি নিজে সেই সব জায়গায় পৌঁছে যাচ্ছেন। সকাল থেকে নিজের কেন্দ্রে একাধিক জায়গায় ছুটে বেড়াতে দেখা যাচ্ছে বামপ্রার্থীকে।












Click it and Unblock the Notifications