Lok Sabha Election 2024: সেলিমকে থোড়াই কেয়ার! কোন অস্ত্রে জিততে চান আবু তাহের? দেখুন Exclusive ইন্টারভিউ
Lok Sabha Election 2024: ভয় পাচ্ছেন না মহম্মদ সেলিমকে। পুরনো চালেই ফেট আসন জিতে নিতে চান মুর্শিদাবাদের বিদায়ী সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan) । শুক্রবার বামেদের তালিকা প্রকাশের পর জানা গিয়েছে রাজ্যের মুর্শিদাবাদ কেন্দ্রে বামেরা প্রার্থী করেছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে।
বর্ষীয়ান রাজনীতিক যখন আত্মবিশ্বাসের সঙ্গে লড়াইয়ের কথা বলছেন, তখন নিজেকে এগিয়ে রাখছেন আবু তাহের। ওয়ান ইন্ডিয়া বাংলার মুখোমুখি হয়ে জানালেন সে কথা। গত লোকসভা নির্বাচনেও মুর্শিদাবাদ আসন থেকে লড়ে প্রার্থী হয়েছিলেন আবু তাহের। তাই এবার এই জমি তাঁর চেনা। লড়াইটাও আরও সহজ হবে বলে মনে করছেন আবু তাহের।

সাক্ষাৎকার দিতে গিয়ে মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের বলেন, "আগে এই মাঠ আমার চেনা মাঠ ছিল না। মানুষ আমাকে চিনতেন না। ক্রমশ তারা আপন করে নিয়েছিল। তবে এবার নির্বাচনে তোনও কটূক্তি শুনতে হচ্ছে না। কারণ এবার আমরা চ্যালেঞ্জ করে বলছি সব জায়গায় কাজ হয়েছে। ১০০ শতাংশ টাকা খরচ করেছি।
এদিন তিনি দাবি করেন, প্রার্থী কে হচ্ছেন, সেটাই তাঁর জানা নেই। সেলিমের নাম শোনা যাচ্ছে, এ কথাও বলেন তিবি। আবু তাহের বলেন, যেই দাঁড়াক না কেন, কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর সিপিএমের কোনও প্রাসঙ্গিকতা নেই। মুর্শিদাবাদ জেলার তিনটি সিটই আমরা দিদিকে উপহার দেব।
উল্লেখ্য, আজ শনিবারই রাজ্যে বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় স্পষ্ট আবু তাহেরের বিরুদ্ধে লড়ছেন সেলিম। সেই অর্থে দুজনেই হেভিওয়েট। তাই এই কেন্দ্রের লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল। দেখে নিন মুর্শিদাবাদের বিদায়ী সাংসদ আবু তাহের খানের Exclusive ইন্টারভিউ।












Click it and Unblock the Notifications