Lok Sabha Election 2024: বহরমপুরের ভোট দেখে আত্মবিশ্বাসী ইউসুফ, দুর্গ দখলে তৃণমূলের প্ল্যান সামলাচ্ছেন অধীর
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ ভোট হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস দুই শিবিরের প্রার্থীরাই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।
বহরমপুর আসনটি লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর খাসতালুক। সেখানেই তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে জোড়াফুল ফোটাতে চাইছে।

ইউসুফ পাঠান এই প্রথম কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খেলার দিনগুলিতে যেমন রিল্যাক্সড থাকতেন, তেমনই আজও রয়েছেন। সকালের দিকে যেটুকু নার্ভাস ছিলেন, তা কেটে গিয়েছে হোটেল থেকে বেরোতেই।
বহরমপুরের হোটেল থেকে বেরিয়ে বেলডাঙার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। যে কয়েকটি জায়গা থেকে অভিযোগ পেয়েছিলেন সেই সংস্যাগুলি মেটাতে কথা বলেন নির্বাচন কমিশনের সঙ্গেও। ইউসুফ যে বুথগুলিতেই গিয়েছেন, সেখানে নানা বয়সের মানুষ তাঁকে নিয়ে মেতে উঠেছেন।
শিশুদের দেখে মাথায় হাত বুলিয়েছেন ইউসুফ। হাত মিলিয়েছেন তরুণ-তরুণী, যুবক-যুবতীদের সঙ্গে। বুথের ভিতর নির্বাচনী এজেন্টরা ইউসুফের সঙ্গে সেলফি তুলেছেন। লাইনে দাঁড়ানো ভোটারদের সেলফি তোলার আবদারও ইউসুফ মিটিয়েছেন হাসিমুখেই।
বিভিন্ন এলাকা পরিদর্শনের পর তিনি জানান, সকাল থেকে বিপুল উৎসাহে মানুষ ভোট দিয়েছেন। ভোটের নির্ধারিত সময়সীমার অর্ধেকের মধ্যেই ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। বড় কোনও অভিযোগ পাননি। ভোট শান্তিতে ভালোই হচ্ছে। সব বুথেই নিরাপত্তাব্যবস্থা, ক্যামেরা রয়েছে। ফলে ভোট নিয়ে কোনও অভিযোগ নেই।
ইউসুফের কথায়, অল্পবয়সি ভোটারদের মধ্যে খুব উৎসাহ লক্ষ্য করলাম। বিশেষ করে যাঁরা এবার প্রথম ভোট দিলেন। যে কিছু সমস্যা ছিল তা নির্বাচন কমিশন, পুলিশের দেখার বিষয়। মানুষ ভোট দিচ্ছেন। তাঁরা চাইছেন এবার এখানে বদল হোক। আমি এখানকার মানুষের জন্য কাজ করতে এসেছি। তাঁদের চোখ, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝেছি তাঁরা আমার উপর আস্থা রাখছেন। ফলে বড় মার্জিনেই জিতব।
যদিও বিদায়ী সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, আমি রাস্তায় রয়েছি। কোথাও ভোট লুঠ হতে দেব না। তৃণমূলকে জিততে দেব না। কিছু জায়গায় রাস্তায় দলবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটাররা যাতে বুথমুখী হতে না পারেন সেই চেষ্টা করেছে তৃণমূল। নির্বাচন কমিশনে জানানোর পর যাঁরা এগুলি করছিলেন, তাঁদের সরানো হয়। ফের তাঁরা আবার রাস্তা আটকানোর চেষ্টা করেছে। তৃণমূল বুঝে গিয়েছে ভোট বেশি পড়লে ওদের হারের ব্যবধান বাড়বে। ফলে ভোট যাতে কম পড়ে সেই চেষ্টা করছে। তবে সফল হবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications