আইনি জটিলতায় ঝুলে অনুমতি! রথ বের হবেই, চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির

নজরে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে বাংলাজুড়ে 'পরিবর্তন যাত্রা' বার করবে বিজেপি। ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই রথ ছুটবে। আজ শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত ধরে রথযাত্রার উদ্বোধন হবে। কিন্তু রথযাত্রা ঘিরে এখনও জটিলতা কাটেনি। শুক্রবার রথযাত্রার সমস্ত তথ্য বিজেপির তরফে চাওয়া হলেও এখনও পর্যন্ত রথযাত্রা সংক্রান্ত কোনও অনুমতি দেওয়া হয়নি নদিয়া পুলিশ প্রশাসনের তরফে। যদিও বিজেপির হুঁশিয়ারি, অনুমতি দেয়নি তো কি হয়েছে। রথ বের হবেই। ফলে রথযাত্রা ইস্যুতে ফের একবার রাজ্য প্রশাসন এবং বিজেপির মধ্যে সংঘাত তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিকমহল।

রথযাত্রার অনুমতি দেওয়া নিয়ে কেন সমস্যা?

রথযাত্রার অনুমতি দেওয়া নিয়ে কেন সমস্যা?

শুক্রবারই নদিয়া জেলা প্রশাসন নবদ্বীপে বিজেপির রথযাত্রা নিয়ে বঙ্গ নেতৃত্বের কাছে বিস্তারিত তথ্য চায়। তথ্য চায় নদিয়া জেলা পুলিশও। শনিবার মিছিল কোন কোন রাস্তা দিয়ে যাবে, কোথায় কোথায় সভা হবে, মিছিলকারীরা কোথায় রাত্রিবাস করবেন - সেই সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দেয় পুলিশ। পাশাপাশি, চিঠিতে বলা হয়, করোনা আবহে এই কর্মসূচি হচ্ছে। ফলে অবশ্যই কোভিড পরিস্থিতি মেনে চলতে হবে বিজেপি নেতৃত্ব। প্রয়োজনে সমস্ত রকম ব্যবস্থা রাখতে হবে বলে জানানো হয়েছে। সমস্ত তথ্য পাওয়ার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ এবং প্রশাসনের তরফে নেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু সূত্রের খবর, রথযাত্রা নিয়ে এখনও কোনও অনুমতি দেয় স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে দাবি, কলকাতা হাইকোর্টে রথ মামলা বিচারাধীন থাকায়, এখনই অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, বিজেপি তাদের হাইভোল্টেজ রাজনৈতিক কর্মসূচি পালনে অনড়। বিজেপি নেতৃত্বের সাফ হুঁশিয়ারি, রথ বের হবেই।

কি বলছেন দিলীপ ঘোষ?

কি বলছেন দিলীপ ঘোষ?

কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে নিয়ে খুবই সিরিয়াস। সেই কারনেই বারবার কেন্দ্রীয় নেতারা বাংলায় ছুটে আসছেন। বাংলার মানুষের সঙ্গে কথা বলছেন। সংগঠনকে মজবুত করতে নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। বাংলার মানুষের কথা ভেবেই কেন্দ্রীয় নেতৃত্ব এখানে কাজ করছে বলে দাবি দিলীপ ঘোষের। একই সঙ্গে অনুমতি না দেওয়া নিয়ে দিলীপ ঘোষের দাবি, পুলিশ প্রশাসন অনুমতি দেবে না আমরা জানতাম। তাই আমাদের যাওয়ার আগেই ওরা আদালতে চলে গিয়েছে। তবে রথ বের হবে। ঠিক সাড়ে তিনটের সময় বিজেপির সর্বভারতীয় সভাপতির হাত ধরে রথযাত্রার সূচনা হবে বলে জানিয়েছেন দিলীপবাবু।

নাড্ডার নিরাপত্তা নিয়ে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি?

নাড্ডার নিরাপত্তা নিয়ে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি?

ডায়মন্ডহারবারে নাড্ডার কনভয়ে যেভাবে হামলা হয়েছে তা দেখেছে রাজ্যের মানুষ। এভাবে হামলা মানুষ ভালো চোখে দেখেনি। সেটা বুঝতে পেরেছে তৃণমূল সরকারও। তাই নাড্ডার কনভয়ে ডায়মন্ডহারবারের ঘটনার পুনঃরাবৃত্তি যাতে না হয় সেদিকে নজর রাখছে সরকার, তা ভালো ব্যাপার বলে দাবি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নাড্ডার বাংলা সফরকে। মালদহে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে। অন্যদিকে, নবদ্বীপেও কড়াকড়ি নিরাপত্তা। নাড্ডার সভাস্থল ঘিরে রেখেছে কেন্দ্রীয় নিরাপত্তা সিআরপিএফ।

নেই অনুমতি, রথের রুট পাকা করে ফেলেছে বিজেপি

নেই অনুমতি, রথের রুট পাকা করে ফেলেছে বিজেপি

আজ শনিবার দুপুর সাড়ে ৩টেয় নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রা সূচনার কর্মসূচি রয়েছে বিজেপির। আইনি গেঁড়োয় এখনই ঝুলে রথযাত্রার অনুমতি। কিন্তু তাতে কি! রথের প্রাথমিক রুট ঠিক করে ফেলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। রুট অনুযায়ী চটির মাঠ থেকে বেরিয়ে গৌরাঙ্গ সেতু হয়ে প্রথমে কৃষ্ণনগর, সেখান থেকে ধুবুলিয়া হয়ে বেথুয়াডহরি। বেথুয়াডহরিতে আজ শনিবার রাত্রিবাসের সিদ্ধান্ত। শনিবার সকালে বেথুয়াডহরি থেকে বেরিয়ে প্রথমে বার্ণিয়া, সেখান থেকে পলাশিপাড়া হয়ে তেহট্টে রথ পৌঁছনোর কর্মসূচি রয়েছে বিজেপির। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে ১০ দিন করে রথ এলাকা ঘুরবে বলে খবর।

এক নজরে নাড্ডার নবদ্বীপের সফর সূচি

এক নজরে নাড্ডার নবদ্বীপের সফর সূচি

দুদিনের সফরে বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি। সকাল সাড়ে ৯টায় কলকাতা বিমানবন্দর থেকে মালদহের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রথমে ইংরেজবাজারের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারে যাবেন। সেখানে চাষিদের সঙ্গে কথা বলবেন। সমস্যা শুনবেন। এরপরেই সেখান থেকে চলে যাবেন সাহাপুরে। সেখানে কৃষক-সুরক্ষা সহ ভোজ কর্মসূচি রয়েছে বিজেপির। প্রথমে কৃষকদের আনা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দেবেন। এরপর মধ্যাহ্নভোজ সারবেন কৃষকদের সঙ্গে। প্রায় চার হাজারেরও বেশি মানুষের সঙ্গে একযোগে বসে খাওয়াদাওয়া সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর মালদহে রোড শো। সেখান থেকেই নদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন জে পি নাড্ডা। নবদ্বীপে গৌরাঙ্গ জন্মস্থান আশ্রমে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর পৌঁছবেন চটির মাঠ ময়দানে। সেখানেই বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+