JP Nadda: শাহজাহান শেখকে বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচনী প্রচারকের মঞ্চ থেকে সরব নাড্ডা
বাংলায় ভোটের প্রচারে আজ ঝড় তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি অভিযোগ করেছেন শাহজাহান শেখকে বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মা-মাটি মানুষের কথা বলে বাংলায় ক্ষমতায় এসেছিলেন তিনি। আর এখন মা-বোনেদের সম্মান থাকল কি গেল তা নিয়ে তাঁর কোনও মাথা ব্যাথা নেই।
জেপি নাড্ডা সন্দেশখািল নিয়ে সওয়াল করেছেন মুর্শিদাবাদের প্রচার মঞ্চ থেকে। তিনি অভিযোগ করেছেন, সন্দেশখালিতে যেটা হয়েছে সেটা একেবারেই ঠিক নয়। মা-বোনেদের সম্মান নিয়ে যেভাবে অপমান করা হয়েছে তা নিন্দার বিষয়। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না বলে তীব্র আক্রমণ শানিয়েছেন জেপি নাড্ডা।

সন্দেশখালিতে গত শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে বিপুল পরিমান অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। সেখানে সিবিআই এবং এন এসজির জওয়ানরা তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে বিপুল পরিমান বিদেসি অস্ত্র উদ্ধার করেছে। তৃণমূল নেতার বাড়িতে মাটির মেঝেতে নাকি পোঁতা ছিল সেই অস্ত্রের ভান্ডার। কিন্তু সিবিআই কীভাবে সেই খবর পেল তা নিয়ে প্রশ্ন উঠছে। আবার তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে কোনও আন্তরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
বাংলাদেশ থেকে কোন পথে এই অস্ত্র এলো তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে শাহজাহান শেখের যোগ পাওয়া গিয়েছে শাহজাহান শেখ এখনও জেলেই রয়েছে। কিন্তু তারপরেও নিরাপদ নয় সন্দেশখািল। কীভাবে এই বিপুল পরিমান অস্ত্র এলো সন্দেশখালিতে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও। তবে তার সঙ্গে শাহজাহান শেখের যোগ পাওয়া গিয়েছে।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে এই অস্ত্র উদ্ধারের ঘটনা পরিকল্পিত বলে আক্রমণ শানিয়েছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন সিবিআই অস্ত্র নিয়ে সেখানে রাখেিন সেটা কে বলতে পারে। সন্দেশখালিতে এনএসজি নামানো নিয়েও কটাক্ষ করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এমন করা হচ্ছে যেন জঙ্গি অভিযান চলছে সন্দেশখালিতে।
এই নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সন্দেশখালিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলার পরেই বিজেপি সরব হয়েছে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে। জেপি নাড্ডা অভিযোগ করেছেন অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে মমতা সরকার। তাঁদের নিরাপদে জায়গা দেওয়া হচ্ছে রাজ্যে। সন্দেশখালি তার প্রমাণ। এই পরিস্থিতি থেকে বাঁচতে মোদী সরকারের প্রয়োজন। তিনি অভিযোগ করেছেন বাংলার মানুষেরা কেন্দ্রীয় প্রকল্পের টাকা পায় না। তিনি অভিযোগ করেছেন বিজেপি সরকার চেপে ধরেছিল বলেই টাকা পেয়েছে বাংলার মানুষ।
মোদী সরকার বিনামূল্যে চাল-ডাল দিয়েছে। সেই চালও চুরি করেছে মমতা সরকার। গরিব মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে তারা। মমতা সরকারের বদলের ডাক দিয়েছেন জেপি নাড্ডা। অধীরের গড়ের সভা থেকে রাজ্যে সরকার বদলের ডাক দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।












Click it and Unblock the Notifications