Joining from TMC to Cong: মুর্শিদাবাদে তৃণমূলে বড় ভাঙন! কয়েক হাজার কর্মীর যোগদান কংগ্রেসে

ফের একবার মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের বড় ভাঙন (Joining from TMC to Cong) । এদিনও দলবদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। গত বেশ কয়েকদিন ধরেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় শাসকদলে ভাঙন ধরানোর দাবি কংগ্রেস করে আসছে।

মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান (Joining from TMC to Cong) অব্যাহত। রবিবার সকালে প্রথমে খরগ্রাম ব্লকের অন্তর্গত নগরে যোগদান পর্ব আয়োজন করা হয়। অধীররঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury) হাত ধরে কংগ্রেস দলে ফিরে আসেন বেশ কিছু তৃণমূল কর্মী।

অধীর চৌধুরী

এদিন বিকেলে মুর্শিদাবাদে রানিনগরে তৃণমূলে বড় ভাঙন ধরায় কংগ্রেস। তাদের দাবি, রবিবার ৩৫০০-এর বেশি তৃণমূল কর্মী-সমর্থক অধীররঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন (Joining from TMC to Cong) । এদিন শ' পাঁচেক বিজেপি কর্মী সমর্থকও কংগ্রেসে যোগ দেন বলে দাবি হাত শিবিরের।

রানীনগর -২ ব্লকে আয়োজিত এদিনের ভিড়ে ঠাসা বিশাল জনসভায় বক্তব্যও রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে গিয়ে রানিনগরে ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হয়েছে কংগ্রেস ও বাম নেতৃত্ব।

অধীর চৌধুরী

সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও কংগ্রেসের কোনও অসুবিধা হয়নি বলেই দাবি করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, বায়রন বিশ্বাসের দলত্যাগ পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের সুবিধা করে দিয়েছে।

শনিবার বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসে তৃণমূল ছেড়ে প্রায় পাঁচশো কর্মীকে কংগ্রেসে যোগদান (Joining from TMC to Cong) করতে দেখা গিয়েছে। অধীর চৌধুরী (Adhir Chowdhury) শনিবার বিকেলে সাগরদিঘিতে করা জনসভায় বলেন, শুক্রবার দলের এক কর্মী খুনের পরে তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী বহরমপুরে জাতীয় কংগ্রেসের অফিসে কংগ্রেসের পতাকা তুলে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+