নিয়োগ দুর্নীতির জেরেই কি সাগরদিঘিতে হার তৃণমূলের? পঞ্চায়েত ভোটের অশনি সংকেত নয়তো?

সাগরদিঘিতে হারের নেপথ্যে কি রয়েছে নিয়োগ দুর্নীতি? কী বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা

পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বড় ধাক্কা খেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তার নেপথ্যে একাধিক কারণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের হারের অন্যতম বড় কারণ হল নিয়োগ দুর্নীতি। তাতেই শাসক দলের ভাবমূর্তি আঘাত এনেছে। আর তার ফল মিলেছে ভোট বাক্সে।

সাগরদিঘিতে হার তৃণমূল কংগ্রেসের

সাগরদিঘিতে হার তৃণমূল কংগ্রেসের

একুশের বিধানসভায় বিপুল জয়ের পর সাগরদিঘি উপনির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। জেতা কেন্দ্র হারতে হয়েছে শাসক দলকে। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন বাম-কংগ্রেস জোট বায়রণ বিশ্বাসের কাছে। সেই হারের ব্যবধান নেহাত কম নয়। বায়রন বিশ্বাস পেয়েছেন ৮৭,৬১১ টি ভোট আর তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৬৪,৬৩১টি ভোট। কাজেই তাঁদের ভোটের মার্জিনও অনেকটাই বেশি।

কেন হার তৃণমূল কংগ্রেসের

কেন হার তৃণমূল কংগ্রেসের

একুশের ভোটে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বাম-কংগ্রেস জোট হঠাৎ করে সাগরদিঘিতে ফিরে এলো। এর নেপথ্যে একাধিক কারণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রথম কারণটিই হল প্রার্থী বাছাইয়ে গলদ। শাসক দল যাকে এই কেন্দ্রে প্রার্থী করেছিলে তাকে সেখানকার দলের কর্মীরা ঠিক পছন্দ করেননি। এক প্রকার গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন তিনি। আরেকটি কারণ হল অধীর ফ্যাক্টর। মুর্শিদাবাদ মানেই অধীরের গড়। সেই অধীরের দমেই অর্ধেক ভোট পেয়ে গিয়েছে কংগ্রেস প্রার্থী।

নিয়োগ দুর্নীতি বড় ফ্যাক্টর

নিয়োগ দুর্নীতি বড় ফ্যাক্টর

তৃণমূল কংগ্রেসের হারের নেপথ্যে কাজ করেছে আরও একটি বড় ফ্যাক্টর সেটা নিয়োগ দুর্নীতি। ইডি-সিবিআই যৌথ তদন্তে একের পর এক শাসক দলের নেতা কর্মীরা গ্রেফতার হয়েছেন। যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁরা হেভিওয়েট সব নেতা মন্ত্রী। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধায়ক মানিক ভট্টাচার্য। মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি থেকে শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ। একাধিক হেভিওয়েট নেতা গ্রেফতার হয়েছে। তাতেই শাসক দলের ভাবমুর্তি অনেকটা ক্ষুন্ন হয়েছে। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

পঞ্চায়েত ভোটের আগে অশনি সংকেত

পঞ্চায়েত ভোটের আগে অশনি সংকেত

সাগরদিঘির ফলাফলে সিঁদুরে মেঘ দেখছে শাসক দল তাতে কোনও সন্দেহ নেই। কারণ সামনেই পঞ্চায়েত ভোট। সেখানেও নিয়োগ দুর্নীতির প্রভাব পড়বে তাতে কোনও সন্দেহ নেই। কারণ কর্মসংস্থান বড় ইস্যু সাধারণ মানুষের কাছে। আর সেই কর্মসংস্থানের কেলেঙ্গারিতে একেবারে গভীরে জড়িয়ে রয়েছে শাসক দল। সাগরদিঘির মত পঞ্চায়েত ভোটেও যে এই এসএসসি দুর্নীতি কাণ্ড প্রভাব ফেলতে পারে তার ইঙ্গিত পেয়ে গিয়েছেন তাঁরা। সাগরদিঘি বুঝিয়ে দিয়েছে সেকথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+