সীমান্তে এবার BSF-এর হাতে রুপোলি ফসল! উদ্ধার কয়েকশো কেজি ইলিশ মাছ
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, সীমান্ত চৌকি ফারজিপাড়ার জওয়ানরা, দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের অধীনে Adhoc- IX ব্যাটালিয়ন তিনশো পঁচিশ কেজি ইলিশ মাছ আটক করেছে। ভারতীয় বাজারে আটক করা এই মাছের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকার ওপরে। বাংলাদেশ থেকে মাছের এই বিশাল চালান ভারতে আনার চেষ্টা চালাচ্ছিল চোরাকারবারিরা।
প্রথম ঘটনায়, ০৯ সেপ্টেম্বর, ২০২৩, বিএসএফ-এর গোয়েন্দা শাখা থেকে তথ্য দেয় যে কিছু চোরাকারবারী সীমান্ত চৌকি ফারজিপাড়া এলাকা থেকে চোরাচালান চালাতে পারে। এ তথ্যে সীমান্ত চৌকি ফারজিপাড়ার জওয়ানরা আরও সজাগ হয়ে ওঠে।

দুপুর তিনটে নাগাদ বিএসএফ জওয়ানরা তাদের এলাকায় কিছু সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সচেতন হয়। জওয়ানরা দেখে এক চোরাকারবারী পাটের বান্ডিল নিয়ে মাথাভাঙা নদী পার হয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে। জওয়ানরা সঙ্গে সঙ্গে ইঞ্জিন বোটে চোরাকারবারিকে ধাওয়া করে তাকে ধরে ফেলে।
এরপর জওয়ানরা পাটের বান্ডিল খুলে তাতে ২৯০ কেজি ইলিশ মাছ দেখতে পায়। ধৃত পাচারকারীর নাম নিতাই মণ্ডল, পিতা মৃত সুরেন মণ্ডল, গ্রাম তালতলী, জেলা মুর্শিদাবাদ।
জিজ্ঞাসাবাদে চোরাকারবারী জানায়, সে সীমান্ত পেরিয়ে মাছটি বাপন মণ্ডল, পিতা ভল্টু, গ্রাম তালতলী, জেলা মুর্শিদাবাদের কাছে হস্তান্তর করতে যাচ্ছিল। এই কাজের জন্য তার কিছু টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু বিএসএফ তাকে আগেই ধরে ফেলে।
এদিকে, অন্য একটি ঘটনায়, বর্ডার পোস্ট ফারজিপাড়া, Adhoc- IX কোরের জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ৩৫ কেজি ইলিশ মাছ আটক করেছে। আটক চোরাকারবারীকে আটক মাছ-সহ শুল্ক বিভাগ জলঙ্গীতে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ দক্ষিণবঙ্গের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য জানিয়েছেন, সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা সর্বদা আন্তর্জাতিক সীমান্তে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে চলেছে। তিনি আরও বলেছিন, চোরাকারবারীরা নতুন উপায়ে পাচারের চেষ্টা করে, কিন্তু বিএসএফ জওয়ানরা তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।












Click it and Unblock the Notifications