Guinness World Record: সব থেকে ছোট অঙ্কন করে ম্যাজিক বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পুরস্কার ৫ বছরের অর্পণের
পেন্সিল ছাড়াই রং ব্যবহার করে সব থেকে ছোট অঙ্কন করে জাতীয় স্তরের পুরস্কার এল এবার চিত্র শিল্পীর ঝুলিতে। "ন্যাশনাল ইউথ আইকন অ্যাওয়ার্ড "(2023) পুরস্কৃত করল ম্যাজিক বুক অফ ওয়াল্ড রেকর্ড"।
জানা যায়, সবথেকে ছোটো আঁকা যার সাইজ এক সেন্টিমিটার বা কোনটা দেড় সেন্টিমিটার। তুলি দিয়েই রবীন্দ্রনাথ ও গনেশ চিত্র অঙ্কন করে কোন পেন্সিল ছাড়াই। আর তাতেই তাক লাগিয়ে দিয়ে ক্ষুদ্র ছবি অঙ্কন করে মিলল পুরস্কার কান্দির অর্পন প্রামাণিকের ঝুলিতে।

২০০৭ -২০০৮-এ দুবছর 'স্টেট চ্যাম্পিয়ন', এ ছাড়া কিছু সামাজিক কাজ, বিনা পারিশ্রমিক নিয়ে ১০০টির বেশি আনকন্ডিশনাল টিচিং এই সমস্ত বিষয়ের ভিত্তিতে পুরস্কার মিলেছে কান্দির অর্পন প্রামাণিকের। পুরস্কার হিসেবে সোনার অশোক স্তম্ভ খচিত ট্রফি , সোনার ম্যাডেল, ল্যামিনেটেড সার্টিফিকেট পেয়েছে অর্পন প্রামাণিক।
মুর্শিদাবাদ জেলার কান্দির তারামাতলা নিবাসী অর্পন প্রামাণিক। তার নেশা অঙ্কন, সেই কারণেই চিত্র শিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই অঙ্কন শিখে আসছে। বর্তমানে যদিও ক্ষুদ্র ব্যবসায়ী। আর সেখান থেকেই তাদের চলে সংসার। তবে এই পুরস্কার মিলতেই খুশি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা ।

তবে বর্তমানে ছাত্র ও ছাত্রীদের কে অঙ্কন শিক্ষণ করে থাকে অর্পন। তবে তাঁর কথায়, স্কুলে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হোক অঙ্কন শিক্ষা। মনের ক্যানভাস থেকে ফুটে উঠুক নিজস্ব ভাব চিন্তাধারা ও রং তুলি প্যান্সিলে ক্যানভাস। জানা গিয়েছে, ম্যাজিক বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সংস্থার পক্ষ থেকে ঘোষনা আগেই করেছিল ।
সেই মতোই মিলেছে পুরস্কার। যখন সংস্থার পক্ষ থেকে Mail পেলাম চোখে জল চলে এসছিল। আমি যে নির্বাচিত হব স্বপ্নেও ভাবিনি । আজ আমি পুরস্কারটা হাতে পেলাম । এই পুরস্কার আমাকে আরও অনেক বেশি দায়িত্ব বাড়িয়ে দিল । এই পুরস্কার আমার নয়, আমার ছাত্র ও ছাত্রী সহ সকলের।












Click it and Unblock the Notifications