বিসর্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনা! মুর্শিদাবাদে জোড়া নৌকাডুবিতে মৃত একই পরিবারের ৫
বিসর্জনের(immersion) সময় মর্মান্তিক দুর্ঘটনা। মুর্শিদাবাদের বেলডাঙায় জোড়া নৌকাডুবিতে মৃত্যু ৫ জনের। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রাথমিক তদন্তে অনুমান, বিসর্জনের সময় কাঠামোর তলায় চাপা
বিসর্জনের(immersion) সময় মর্মান্তিক দুর্ঘটনা। মুর্শিদাবাদের বেলডাঙায় জোড়া নৌকাডুবিতে মৃত্যু ৫ জনের। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রাথমিক তদন্তে অনুমান, বিসর্জনের সময় কাঠামোর তলায় চাপা পড়েই ৫ জনের মৃত্যু (death) হয়।

মুর্শিদাবাদে জোড়া নৌকাডুবিতে মৃত ৫
মুর্শিদাবাদের বেলডাঙায় জোড়া নৌকাডুবিতে মৃত ৫। দশমীর বিকেলে ডুমনিদহ বিলে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়। অতিরিক্ত যাত্রী নিয়ে বিসর্জন পর্ব চলাকালীন হঠাৎ নৌকা উল্টে যায়। দুটি নৌকায় প্রতিমা ছাড়াও প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তখনই নিখোঁজ হয়ে যায় ৫ জন। পরে তাঁদের দেহ উদ্ধার করা হয়।

হাজরা পরিবারের প্রতিমা নিরঞ্জনের সময় দুর্ঘটনা
বেলডাঙায় হাজরা বাড়ির পুজো প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো। এই পরিবারের ঠাকুর প্রতিবছরই ডুমনিদহ বিলে বিসর্জন হয়। এবারও সেই ভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু শুরুতেই দুর্ঘটনা ঘটে যায়। এলাকার প্রচলিত রীতি অনুযায়ী হাজরা পরিবারের প্রতিমা বিসর্জনের পরেই এলাকার বাকি প্রতিমার নিরঞ্জন সম্পন্ন হয়।

মারা গিয়েছেন যে ৫ জন
তল্লাশির পর সোমবার রাতে যদিও প্রথমে চার জনকে পাওয়া যায় অচৈতন্য অবস্থায়। বেলডাঙা ব্লক গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে আরও একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মৃতদের পরিচয় জানিয়েছে। তাঁরা হলে, সুখেন্দু দে (২১), পিনকন পাল ( ২৩), অরিন্দম বন্দ্যোপাধ্যায় (২০) , সোমনাথ বন্দ্যোপাধ্যায় (২২), নিপন হাজরা( ৩৭)। মৃতরা প্রত্যেকে এক পরিবারের বলেই জানা গিয়েছে।

পুলিশের তদন্ত শুরু
সকলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ পাঠায় পুলিশ। দশমী দিনে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত ভার বহনের ফলে বেসামাল হয়ে যায় নৌকাদুটি। ফলে এই দুর্ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থল এবং হাসপাতালে যান স্থানীয় জনপ্রতিনিধিরা।












Click it and Unblock the Notifications