দুর্নীতি নিয়ে বিস্ফোরক জাকির! জবাবে ফিরহাদ বললেন, '১ হাজার চোর-চামার নিশ্চিত ভাবে আছে'

নিয়োগ সহ একের পর এক দুর্নীতিতে কার্যত অস্বস্তিতে শাসক তৃণমূল! রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, একাধিক শাসকদলের বিধায়ক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র‍্যাড়ারে।

এই অবস্থায় কার্যত রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে পাশে বসিয়েই বোমা ফাটালেন বিধায়ক জাকির হোসেন। সরব হলেন একেবারে দুর্নীতি নিয়ে। শনিবার দুপুরে রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে 'জল স্বপ্ন' বলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই একরাশ ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিলেন বিধায়ক জাকির হোসেন। তাও আবার কিনা ফিরহাদ হাকিমের সামনেই।

দলে দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর দাবি বিধায়কের!

জাকির হোসেনের দাবি, , তৃণমূলের কিছু প্রধান চুরি করে। আর তার দায় নিতে হয় দলকে। এমনকি অপরাধের ভার নেত্রীর ওপরে পড়ে বলেও দাবি তৃণমূল নেতার। শুধু তাই নয়, এর বিরুদ্ধে জেলা সভাপতিকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেন তিনি।

এমনকি পাশে বসে থাকা ফিরহাদ হাকিমকে প্রকাশ্যে অনুরোধ করে বলেন, যারা চুরি করেছে তাদেরকে গ্রেফতার করা হোক। এমনকি লক্ষ্মীর ভান্ডার কিংবা বার্ধক্যভাতা দেওয়াতেও যারা কাটমানি খাচ্ছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান জাকির সাহেব।

তাঁর মতে, আমরা মানুষের পরিষেবা দিতে চাই। কিন্তু কিছু মানুষ সারাদিন ধরে থানাতে বসে থাকে বলেও বিস্ফোরক দাবি তৃণমূল নেতার। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কাটমানি-দুর্নীতি ইস্যুতে একযোগে তৃণমূলকে আক্রমন শানিয়েছেন বিজেপি এবং বাম।

ফিরহাদ বললেন, ১ হাজার চোর-চামার নিশ্চিত ভাবে আছে

যদিও এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলে নেমেও দলে যে দুর্নীতি আছে তা কার্যত মেনে নেয় মেয়র ফিরহাদ হাকিম। তবে সবাই যে খারাপ তা মানতে নারাজ তিনি। ফিরহাদ বলেন, তৃণমূল একটা পরিবারের মতো। নিশ্চিত ভাবে সংসারে পাঁচটা ভাই থাকলে একটা ভাই বদনাম করে দেয়। এক কোটির পার্টিতে খুব বেশি হলে ১ হাজার চোর-চামার নিশ্চিত ভাবে আছে। শতাংশের নিরিখে তা খুবই কম। এর থেকে বেশি নেই। কিন্তু যারা চোর তাঁদের সমর্থন করি না। এমনকি দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি ফিরহাদে ।

পরে নিজেদের দেখিয়ে মেয়র বলেন, আমরা কি চোর? আমরা এসেছি মানুষের স্বার্থে কাজ করার জন্য। তবে জাকির হোসেনের এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, দুর্নীতি আর তৃণমূল সমর্থক! মানুষের কাছে এরা গ্রহনযোগ্যতা হারাবে। তৃণমূল নামে যে একটা দল ছিল সেটা ইতিহাস বইতেই লেখা হবে বলে দাবি শমীক ভট্টাচার্যের।

দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

Recommended Video

'প্রধানদের চুরির দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন নিতে হবে?':জাকির হোসেন

পাশাপাশি বামেদের দাবি, সবাই দেখতে পাচ্ছে। পঞ্চায়েত থেকে শুরু করে সবাই চোর। এটা একেবারে অর্গানাইজ ক্রাইম বলেও দাবি সুজন চক্রবর্তীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+