২৬/১১ মুম্বই হামলার ১৫ বছর! ছেলের স্মৃতি আঁকড়ে মুর্শিদাবাদের আল্লারাখা শেখ

রবিবার ২৬/১১ মুম্বই হামলার ১৫ বছর। ভয়াবহ সেই সন্ত্রাসবাদী হামলায় জীবন বলিদান দেওয়া নায়কদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দেশ। সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গিয়েছিল পুলিশ, সেনা-সহ বহু সাধারণ মানুষের। সেই তালিকায় ছিল এই রাজ্যেরও নাম।

পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার বধুয়া গ্রামের বাসিন্দা আসফার শেখ। বাবা আল্লারাখা শেখের চার ছেলের একজন। আসফার শেখ ছিল মেজো। মুম্বই হামলার ২১ দিন আগে সেখানে গিয়েছিলেন পরিবারের মুখে হাঁসি ফুটাতে, বোনের বিয়ে জন্য ও পরিবারের স্বচ্ছতা আনতে।

26/11 Mumbai attacks

কিন্তু ২১দিনের মাথায় ২৬/১১ রাত ন'টা নাগাদ মুম্বইয়ের ভিটি স্টেশনে খাবার খেতে গিয়েছিল আসফার। তখনই আততায়ীরা গুলিতে ঝাঁঝরা হয়ে যা আসফার। ইতিমধ্যেই সেই ঘটনায় আজমল কাসভের ফাঁসি হয়েছে। তবে বাকি যারা এখনও এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের ও শাস্তি চাইছে পরিবার।

বর্তমানে বাবা আল্লারাখা শেখ বাড়ির বাগান ও জমি পরিচর্যা করেন। মা আনারকলি বিবি এখনও ১৫ বছর আগের স্মৃতি আঁকড়ে বসে আছেন। দেখতে দেখতে ১৫ বছর অতিক্রান্ত। তবে আসফারের মৃত্যুর পর কেন্দ্রীয় সরকার থেকে ৫ লক্ষ টাকা, মহারাষ্ট্র সরকার থেকে ৫ লক্ষ টাকা ও বালাজি গ্রুপ থেকে ১০ লক্ষ টাকা পেয়েছিলেন তৎকালীন সময়ে।

উল্লেখ্য, ২৬/১১- হামলার ঘটনায় দেড়শোর বেশি মানুষের প্রাণ গিয়েছিল। তাজ হোটেল, ছত্রপতি শিবাজি বাস টার্মিনাস, ট্রাইডেন্ট হোটেল, লিওপোল্ড কাফে, নরিম্যান হাউসে হামলার ঘটনা ঘটেছিল। পাকিস্তান থেকে নৌকায় করে আরব সাগর পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল জঙ্গিরা। এরপরেই মুম্বইয়ে হামলা-তাণ্ডব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+