ED Raid: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, বহরমপুরে পঞ্চায়েত কর্মীর বাড়িতে তল্লাশি ইডির
ঝাড়গ্রামের পাশাপাশি ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুরেও তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে ইডি। বহরমপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে সাতসকালে পৌঁছে যান তদন্তকারী অফিসাররা। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বািহনীও। বিশাল বাহিনী পঞ্চায়েত কর্মীর বাড়ি ঘিরে রেখেছে। ভেতরে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে রথীন দে নামে এই পঞ্চায়েত কর্মীর চাকরি গিয়েছিল নিয়োগ দুর্নীতির মামলায়। সেই পঞ্চায়েত কর্মীর বাড়িতেই মঙ্গলবার সকালে হানা দেয় তদন্তকারীরা। তাঁর বাড়ি ঘিরে রেখে চলছে তল্লাশি। বাড়ির কোনও সদস্যকে বেরোতে দেওয়া হয়নি। তাঁদের জেরা করা হচ্ছে।

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে এই পঞ্চায়েতকর্মীর বিরুদ্ধে। ২০১৯ থেকে ২১ সাল পর্যন্ত ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের করেছিল বিরোধীরা। সেই মামলায় দুর্নীতির তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় এজেন্সিকে দিয়েছে আদালত। এবার তাতে কাজ শুরু করেছে ইডিও।
রথীন দের বাড়িতে ৫ জনের সদস্য গিয়েছেন তল্লাশিতে। পঞ্চায়েত এগজিকিউটিভ অফিসার ছিলেন রথীন দে। কিন্তু টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে তাঁর চাকরি যায়। এর আগেও রথীন দের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এবার ১০০ দিনের কাজে দুর্নীতির মামলায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
জানা গিয়েছে এই মামলার তদন্তে রথীন দেকে নোটিস পাঠিয়েছিল ইডি। কিন্তু সেই নোটিসে সাড়া দিয়ে তিিন হাজিরা দেননি। তারপরেই ইডি তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সাত সকালে কলকাতা থেকে ইডির ৫ সদস্যের টিম পৌঁছে গিয়েছিল রথীন দের বাড়িতে। পরিবারের সদস্যদের বসিয়ে জেরা করা হচ্ছে।জানা গিয়েছে এই মামলার তদন্তে রথীন দেকে নোটিস পাঠিয়েছিল ইডি। কিন্তু সেই নোটিসে সাড়া দিয়ে তিিন হাজিরা দেননি। তারপরেই ইডি তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সাত সকালে কলকাতা থেকে ইডির ৫ সদস্যের টিম পৌঁছে গিয়েছিল রথীন দের বাড়িতে। পরিবারের সদস্যদের বসিয়ে জেরা করা হচ্ছে।
এদিকে আবার ঝাড়গ্রামে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১০০ দিনের কাজের শংসাপত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কাকভোরে ঝাড়গ্রামে সরকারি আবাসনে তাঁর ফ্ল্যাটে হানা দেয় তদন্তকারীদর। সঙ্গে রয়েছে বিশাল বাহিনী। গোটা এলাকা ঘিরে রেখেছে তারা।
খবর পেয়ে ঝাড়গ্রাম থানার আইসি ঘটনাস্থলে যায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। শেষে তল্লাশির কাগজ দেখতে চান তাঁরা। সেই কাগজ দেখানোর পর আইসি সেখান থেকে চলে যান। কিন্তু। রাজ্য পুলিশের কয়েকজন কর্মী সেখানে রয়েছেন বলে জানা গিয়েছে। এখনও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারীকরা।












Click it and Unblock the Notifications