পঞ্চায়েত প্রধানের ছেলের গাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭ , আহত ১০

পঞ্চায়েত প্রধানের ছেলের গাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭ , আহত ১০

মুর্শিদাবাদের সুতির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের মৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের ছেলে আপেল শেখ। ঘটনার জেরে আহত ১০ জনকে স্থানীয় জঙ্গিপুর মেডিক্যাল কলেজ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পঞ্চায়েত প্রধানের ছেলের গাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭ , আহত ১০

জানা গিয়েছে, দুপুর ১ ট নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন সুতির কাশীগ্রামের পঞ্চায়েত প্রধান রাজিবুল ইসলামের ছেলে আপেল শেখ। তাঁর চারচাকার গাড়িতে ছিলেন আরও ৫ জন। স্থানীয় ধলামোড়ের কাছে গিয়ে টায়ার ফেটে যায়। মুহূর্তে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় গাড়ি। এদিকে, তখন অন্য প্রান্ত খেরে একচি অটো ও আরও এখটি চারচাাকার গাড়ি আসছিল ।

অন্য প্রান্তের গাড়িগুলির সঙ্গে এই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। চোখের নিমেষে প্রাণ যায় ৭ জনের। আহত হন ১০ জন। এদিকে এমন এক ঘটনায় প্রাণ হারান পঞ্চায়েত প্রধানের ছেলে আপেল। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+